ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে বিতর্কে চ্যাম্পিয়ন কলেজিয়েট স্কুল

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৫:২১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ১৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্দ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় রাজশাহী কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন এবং রানার আপ হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল।

শনিবার দুপুরে রাজশাহী নগরভবনের সিটি হল সভাকক্ষে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের পিপিপি প্রকল্পের আওতায় আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার নির্ধারিত বিষয় ছিল ‘প্রশিক্ষিত যুব সমাজই দুর্যোগ প্রশমনের প্রধান হাতিয়ার’। বিতর্ক প্রতিযোগিতায় রাজশাহী কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন এবং রানার আপ রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল। বিতর্ক প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন।

রাজশাহী শহরের ২৪ টি বিদ্যালয় নিয়ে আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ বিতর্ক প্রতিযোগিতার প্রথম ৩টি নকআউট পর্ব অনুষ্ঠিত হয় অগ্রণী স্কুল এন্ড কলেজে। সর্বশেষ সেমিফাইনাল এবং ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয় নগরভবনের এনেক্স ভবনে।

ফাইনাল রাউন্ডে প্রতিযোগিতার পক্ষ দল ছিলো রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এবং বিপক্ষ দল ছিলো রাজশাহী কলেজিয়েট স্কুল। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী নাহিয়ান। অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সকলকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল ও রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, রাসিকের কর্মকর্ত, শিক্ষক ও রেডক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে বিতর্কে চ্যাম্পিয়ন কলেজিয়েট স্কুল

আপডেট সময় : ০৫:২১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪