ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজশাহীতে এইচপিভি টিকাদান কেন্দ্র পরিদর্শন করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেপুটি ডব্লিআর

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৫:৫৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী এইচপিভি টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেপুটি ডব্লিআর রাজেশ নরওয়াল। বৃহস্পতিবার তিনি রাজশাহী সিটি কর্পোরেশনে অধীন বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন। তিনি নগরীর শহীদ নজমুল হক বালিকা বিদ্যালয়, ১৮নং ওয়ার্ড ইউসেপ স্কুল, সুর্যকণা স্কুল সহ ৯নং ইপিআই স্টোর পরিদর্শন করেন। রাজশাহীর টিকাদান কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ পোষণ করেন।

মহানগর পর্যায়ে ২৩ হাজার ৫শ ১০ জন শিক্ষার্থীকে এই টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এ কার্যক্রম শুরু হয়েছে আর রাজশাহী বিভাগে প্রায় ৯ লক্ষ ৫৫ হাজার জনকে এ টিকা দেয়া হচ্ছে। নগরীর ৩০৬টি স্কুলে ২৫৩টি কেন্দ্রে ২জন টিকাদানকারী, ২জন স্বেচ্ছাসেবী নিয়োজিত রয়েছে। কমিউনিটি পর্যায়ে ৬০টি কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এ ক্যাম্পেইনে নগরীর শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ম থেকে ৯ম শ্রেণি ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটি পর্যায়ে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের জন্য এই টিকা দেয়া হচ্ছে। মহানগরীতে রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ এ কাজে নিয়োজিত রয়েছে।

পরিদর্শন কালে বিশ্বস্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডাঃ মোঃ কামরুজ্জামান, এসআইএমও ডাঃ ফারহানা, রাসিকের প্রধান স্বাস্থ্য ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, ফুড এন্ড স্যানিটারী অফিসার শেখ আরিফুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে এইচপিভি টিকাদান কেন্দ্র পরিদর্শন করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেপুটি ডব্লিআর

আপডেট সময় : ০৫:৫৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪