ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে পূর্ণাঙ্গ হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৭:৪৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ১৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এবং পূর্ণাঙ্গ হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

ঢাকার বাইরে হৃদরোগের চিকিৎসা সহজলোভ্য করার লক্ষ্য নিয়ে রাজশাহীতে চালু হলো ১০০ শয্যার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। শনিবার দুপুরে হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

এসময় তিনি বলেন, দেশের হার্টের অপারেশনের ৯৫ ভাগই হয় ঢাকায়। যেখানে মোট জনসংখ্যার মাত্র ১০ ভাগ মানুষের বসবাস। সরকার সবার কাছে এই চিকিৎসা পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। পাঁচতলা বিশিষ্ট এই হাসপাতালে ১০০ শয্যার পাশাপাশি রয়েছে ৮ শয্যার আইসিইউ ও ১৪ শয্যার সিসিইউ এবং আধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসক।

যার মাধ্যমে এই অঞ্চলে স্বল্প খরচে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হৃদরোগের চিকিৎসাসেবা নিতে পারবেন। প্রতিদিন ২৪ ঘন্টা চিকিৎসা সেবা দেয়া হলেও আউটডোর সার্ভিস চালু থাকবে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত। একবার ১০০ টাকা দিয়ে টিকেট করলে ১ মাস চিকিৎসা নেয়া যাবে। নগরীর লক্ষ্মীপুর এলাকায় ১৯৮৪ সালে গড়ে ওঠে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে পূর্ণাঙ্গ হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন

আপডেট সময় : ০৭:৪৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪