ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

হাথুরুসিংহেকে বরখাস্ত করলো বিসিবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ১১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগেই বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করেছে বিসিবি। একই সঙ্গে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে তাকে।

মঙ্গলবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

বিসিবি সভাপতি বলেন, ‘বর্তমান কোচের ব্যাপারে আমরা চেষ্টা করছিলাম। দুই-তিনটা ঘটনা ঘটেছে। এটা দলের জন্য ভালো উদাহরণ ছিল না। শোকজ ও সাসপেনশন দেওয়া হয়েছে।’

২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত প্রথম মেয়াদে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। কিন্তু সেবার চুক্তির মাঝপথে হাথুরুসিংহে অনেকটা আকস্মিকভাবে বাংলাদেশ ছেড়ে চলে যান। এরপর ২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে আসেন লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে চুক্তি অনুযায়ী মেয়াদ পূরণ না করে বরখাস্ত করা হলো হাথুরুসিংহেকে।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হাথুরুসিংহেকে বরখাস্ত করলো বিসিবি

আপডেট সময় : ০৪:৫২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪