ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর মোহনপুর উপজেলার একটি পটল খেত থেকে ওয়ার্ড আওয়ামী লীগের এক কর্মীর মৃতদেহ উদ্ধার

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৫:২৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর মোহনপুর উপজেলার একটি পটল খেত থেকে ওয়ার্ড আওয়ামী লীগের এক কর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার কেশরহাট পৌরসভার মগরা বিল থেকে তার লাশটি উদ্ধার করা হয়। মৃতের নাম শাহাবুল ইসলাম (৪৫)। তিনি কেশরহাট পৌরসভার মোল্লাপুকুর এলাকার গোপইল গ্রামের মৃত জেহের আলীর ছেলে।

কেশকহার পৌসভার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শাহিনুর আলম জানান, শাহাবুল ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হান্নান জানান, সাহাবুল গতকাল মঙ্গলবার ১১ টার দিকে বাড়ি থেকে বের হন। সারা দিন বাড়িতে না ফেরায়, রাত থেকে তার পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন।

বুধবার সকালে স্থানীয় একজন কৃষক জমিতে কাজে গেলে সাহাবুলের লাশ দেখতে পান। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। প্রথমিক সুরতহালে লাশের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। তার মুখেও বিষ ছিল। ময়না তদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে।

এই ঘটনায় একটি অপমৃত্যুর মামল হচ্ছে।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর মোহনপুর উপজেলার একটি পটল খেত থেকে ওয়ার্ড আওয়ামী লীগের এক কর্মীর মৃতদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:২৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪