ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজশাহী বিভাগে ৩৩০৩ মণ্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০২:৫৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:

আগামীকাল (০৯ অক্টোবর) থেকে শুরু হচ্ছে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শারদীয় এ উৎসবের সমাপ্তি হবে।
রাজশাহী বিভাগীয় প্রশাসন সূত্র থেকে জানা গেছে, এ বছর বিভাগের আট জেলায় মোট ৩ হাজার ৩০৩ টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এর মধ্যে নওগাঁতে সর্বোচ্চ ৭৫২ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় সর্বনিম্ন ১৫৮ মন্ডপ রয়েছে। অন্যান্য জেলার মধ্যে রাজশাহীতে ৪১২, নাটোরে ২৯৩, পাবনাতে ৩৭০, সিরাজগঞ্জে ৫২৩, বগুড়ায় ৪৮৩ এবং জয়পূরহাট জেলাতে ৩১২টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সুষ্ঠু, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে এ উৎসব পালনের জন্য প্রতিটি জেলার জেলা প্রশাসন ও পূলিশ প্রশাসন প্রস্তুতিমূলক সভাসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রতিটি পূজামণ্ডপ সার্বক্ষনিক নিরাপত্তার জন্য পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবক দলের সাথে স্থায়ী হিসেবে আনসার সদস্যগণ এবং র‌্যাব ও পুলিশের ভ্রাম্যমাণ দল বিশেষ টহলে থাকবে।
সীমান্ত এলাকায় স্থাপিত পূজামণ্ডপসমূহে বিশেষ টহল ও নজরদারীতে থাকবে বিজিবি সদস্যগণ। প্রতিমা বিসর্জনের স্থানে জরুরি পরিস্থিতি মোকাবিলায় নৌ-পুলিশের সদস্যগণ দায়িত্ব পালন করবেন। পূজামণ্ডপসমূহে পর্যাপ্ত সি সি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
দুর্গাপূজায় বিঘ্ন সৃষ্টিকারী যেকোনো অপতৎপরতার তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা সংশ্লিষ্ট জেলার পুলিশ কন্ট্রোলরুমকে অবহিত করার জন্য পুলিশ প্রশাসন থেকে জানানো হয়েছে।
বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁ জেলার পুলিশ কন্ট্রোলরুমের মোবাইল নম্বর যথাক্রমে ০১৩২০১২৬৪৯৮, ০১৭১১৬৬০৭৭৯, ০১৩২০০৬৩৯৯৯, ০১৩২০১২৮৪৯৯, ০১৩২০১২৯৪৯৮,  ০১৩২০১৩০৪৯৮, ০১৩২০১২৭৪৯৮, ০১৩২০১২৪৪৯৮

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী বিভাগে ৩৩০৩ মণ্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা

আপডেট সময় : ০২:৫৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪