ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন বিএনপির আইন সম্পাদক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ১২০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার বিষয়ে যথাসময়ে যথাযথ পদক্ষেপ নেবেন।

রোববার (৬ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে নিজ চেম্বারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপির এ নেতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইনজীবী। একই সঙ্গে তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় মহাসচিব।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কায়সার কামাল বলেন, স্বাভাবিকভাবে মানুষের প্রত্যাশা তারেক রহমান শিগগিরই দেশে ফিরে আসবেন। অবশ্যই সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তিনি যথাসময়ে যথাযথ পদক্ষেপ নেবেন। আইনি বিষয় যেটি আমরা বলে আসছি সব সময়, আইন–আদালত–সংবিধানের প্রতি তারেক রহমান সর্বোচ্চ শ্রদ্ধাশীল। তিনি জানেন তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, প্রতিটি মামলাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

আইনি প্রক্রিয়ার বিষয়ে তিনি বলেন, আইনি প্রক্রিয়া, ফৌজদারি কার্যবিধি, আইন–আদালতের প্রক্রিয়ার মাধ্যমে সেই মামলাগুলো আমরা মোকাবিলা করব।

বিচারপতিদের বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিচারপতিদের একটা কোড অব কন্ডাক্ট আছে। এ কোড অব কন্ডাক্টের বাইরে যেসব বিচারক কাজ করেছেন, সে জন্য দেশের জনমনে আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। এ আস্থাহীনতা থেকে আস্থা–বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করার জন্য যথাযথ কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আইনজীবী হিসেবে আমরা প্রত্যাশা রাখি। কারণ দেশের সর্বোচ্চ আদালত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন বিএনপির আইন সম্পাদক

আপডেট সময় : ০৫:৫৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪