ঢাকা ১১:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০ বছর পর বিশ্বকাপে বাংলাদেশের জয়, যা বললেন অধিনায়ক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ১৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে গতকাল (বৃহস্পতিবার) স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান করে টাইগ্রেসরা। রান তাড়ায় নেমে ৭ উইকেট হারিয়ে ১০২ রান করে স্কটল্যান্ড। ২০১৪ সালে ঘরের মাঠে বিশ্বকাপ ম্যাচ জিতেছিল বাংলাদেশ। এর ১০ বছর ও ১৬ ম্যাচ পর এলো এই জয়।

স্কটল্যান্ডকে হারানোর পর বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘এই মুহূর্তটার জন্য আমরা লম্বা সময় ধরে অপেক্ষা করেছি। আমাদের মনে এটা ছিল যে মুহূর্তটা আমাদের হবে। এই জয় আমাদের কাছে অনেক কিছু।’

১১৯ রানকে যথেষ্টই মনে হয়েছিল জ্যোতির, ‘এই ধরনের উইকেটে থিতু হওয়ার প্রয়োজন আছে। শুরুর দিকে এই উইকেটে ব্যাটিং করা সহজ নয়। জুটি গড়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা ভালো সংগ্রহ পেয়েছি এবং নিজেদের ওপর বিশ্বাসটা রাখছিলাম।’

টাইগ্রেস অধিনায়ক কৃতিত্ব দিলেন বোলারদের, ‘আমাদের খুব ভালো স্পিন আক্রমণ আছে, একই সঙ্গে (পেসার) মারুফাও ভালো করছে। তাই আমরা এই রান নিয়ে আত্মবিশ্বাসীই ছিলাম। খুব খুশি যে আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি এবং মেয়েদের মুখে হাসি দেখতে পারাটাই সবচেয়ে বড় প্রেরণা।’

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১০ বছর পর বিশ্বকাপে বাংলাদেশের জয়, যা বললেন অধিনায়ক

আপডেট সময় : ০৪:২৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪