ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা আদালত ন্যায়বিচারের নিরাপদস্থল হলে সমাজ থেকে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচল নিশ্চিতে ইরানকে ফের অনুরোধ আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা বিএনপির নারী আসনে মনোনয়ন পেলেন আ.লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করায় সরকারকে সাধুবাদ মালিক সমিতির জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মানুষের জীবনে নতুন করে দুর্ভোগ ডেকে আনবে: মিয়া গোলাম পরওয়ার ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে

ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে আর কোনো মাফিয়াতন্ত্র চলবে না : রাবি উপাচার্য

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৩:২৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে আর কোনো মাফিয়াতন্ত্র চলবে না বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।

শনিবার বিকেলে রাবির শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।

অধ্যাপক নকীব বলেন, ছাত্র রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা স্টেক হোল্ডারদের মতামত নেবো। জুলাই বিপ্লব আমাদের শিখিয়েছে একক কোনো সিদ্ধান্ত কল্যাণ বয়ে আনে না। এ ক্যাম্পাসে রাজনীতিমুক্ত ও একস্ট্রা কো-কারিকুলার অ্যাকটিভিটিসের সঙ্গে জড়িত যেসব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আছে আমরা তাদের সঙ্গে কথা বলব। তারপর ক্যাম্পাসের ছোট হোক বা বড় হোক যত রাজনৈতিক সংগঠন আছে তাদের সঙ্গে বসব। এরপর ছাত্র সমন্বয়কদের সঙ্গে বসে সবার মতামতের ভিত্তিতে একটা চূড়ান্ত কাঠামো তৈরি করতে চাই।

তিনি বলেন, আমি মনে করি ছাত্র রাজনীতি বন্ধ বা রাজনীতি বিলুপ্তির যে মতামত তৈরি হচ্ছে সেটি রাজনীতির বিরুদ্ধে না এটা অপরাজনীতির বিরুদ্ধে। এতোদিন যে রাজনীতি ছিল তাকে রাজনীতি বলা যাবে না। সেটি হলো মাফিয়াতন্ত্র ও সিন্ডিকেট। এটা আমাদের ছাত্রসমাজকে অতিষ্ঠ করে দিয়েছে এবং অনেকে নির্যাতনের শিকার হয়েছে। কাজে তারা যখন বলে রাজনীতি বন্ধ করতে হবে তখন রাজনীতির নামে যে অপরাজনীতি হয়ে এসেছে সেই অভিজ্ঞতা থেকে বলে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে আর কোনো মাফিয়াতন্ত্র চলবে না।

রাকসু নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আমরা এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেব। এতে আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। আমরা যে কমিটমেন্ট দিয়েছি তা অবশ্যই পালন করব।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে আর কোনো মাফিয়াতন্ত্র চলবে না : রাবি উপাচার্য

আপডেট সময় : ০৩:২৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪