ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সকল মামলার সুষ্ঠু তদন্ত করে শুধু দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে : আরএমপি কমিশনার

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৪:২০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী সরকারের পতনের পর যেসব মামলা হয়েছে, সেগুলোর সুষ্ঠু তদন্ত করে শুধু দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নবনিযুক্ত কমিশনার আবু সুফিয়ান।

বৃহস্পতিবারবেলা ১১টায় আরএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

নবনিযুক্ত কমিশনার আবু সুফিয়ান বলেন, ‘কিছু মামলা ছাত্র-জনতার বিরুদ্ধে হয়েছিল, সেগুলো সরকারের নির্দেশে প্রত্যাহারের কার্যক্রম চলছে। এরমধ্যে বেশিরভাগ প্রত্যাহার হয়ে গেছে। পরবর্তীতে (৫ আগস্টের পর) যে মামলাগুলো হয়েছে, সেগুলো তদন্ত হচ্ছে। আমরা নিরপেক্ষভাবে তদন্তের চেষ্টা করছি। শুধু দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। আর যারা নিরাপরাধ এবং মিথ্যা মামলায় সংযুক্ত হয়ে গেছে, তদন্তের পর তাদের সেখান থেকে মুক্তি দেওয়া হবে।’

পুলিশ কমিশনার বলেন, ‘ছাত্র-জনতা কীভাবে বৈষম্যের বিরুদ্ধে জেগে ওঠে সেটা আমরা দেখেছি। আমরা দেখেছি, কীভাবে তারা জীবন বিপন্ন জেনেও আন্দোলনে আসে। তাদের কারণে আজকের এই বাংলাদেশ। তাদের যে আকাঙ্খা, সেই আকাঙ্খা মনে রেখে আমাদের কাজ করতে হবে।’

পুলিশের স্থাপনায় হামলা জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ উল্লেখ করে আবু সুফিয়ান বলেন, ‘জনতার সঙ্গে পুলিশের একটা ব্যবধান হয়ে গিয়েছিল। যার প্রেক্ষিতে ৫ আগস্টের পরবর্তীতে পুলিশের স্থাপনায় হামলা হয়েছে, সেটা কিন্তু জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। আমরা চিন্তা করছি, কীভাবে আমরা জনগণের কাছাকাছি যেতে পারব। জনগণের জন্য কাজ করতে পারব।’

তিনি বলেন, ‘আমাদের অস্ত্র লুট হয়েছে, সেগুলো উদ্ধারের চেষ্টা করছি। পুলিশ সদস্যদের মাঝেও ভয়-আতঙ্ক কাজ করছে। রাস্তায় নামতে তারা শংকিত। আমরা তাদের বোঝাচ্ছি, জনগণের কল্যাণে কাজ করলে তারা আমাদের গ্রহণ করবে। জনগণের কল্যাণে কাজ করলে ভয় পাওয়ার কিছু নেই। তারা আমাদের গ্রহণ করবে। আমাদের এভাবে কাজ করতে হবে।’ মতবিনিময় সভায় আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সকল মামলার সুষ্ঠু তদন্ত করে শুধু দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে : আরএমপি কমিশনার

আপডেট সময় : ০৪:২০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪