ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

নার্সদের নিয়ে কটূক্তি করায় নার্সিং সংস্কার পরিষদের মানববন্ধন

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৯:৩৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

নার্সদের নিয়ে কটূক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর সহ বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং উক্ত পদ সমূহে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করার এক দফা দাবিতে মানববন্ধন করছে রাজশাহী নার্সিং সংস্কার পরিষদ।

শনিবার বেলা ১১ টায় নগরীর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা জানান, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রতিষ্ঠার পর হতে বিগত প্রায় এক দশক যাবত এই অধিদপ্তরের যাবতীয় কার্যাবলী প্রশাসন ক্যাডার কর্তৃক পরিচালিত হওয়ায় নার্সিং পেশা সম্পর্কে অপ্রতুল অভিজ্ঞতা ও আন্তরিকতার অভাবে নার্সিং পেশাজীবিদের নিয়মিত পদোন্নতিসহ সকল উন্নয়নমূলক কাজের স্থবিরতা প্রতিফলিত হচ্ছে।

এমতাবস্থায় নার্সিং পেশার মান উন্নয়নের লক্ষ্যে ব্যবস্থা নেয়া হয়। তবে স্বৈরাচার সরকারের আমলে বাক স্বাধীনত না থাকায় এবং অভিযোগের কোন প্রতিকার না থাকায় সাধারণ নার্সগণ বিভিন্ন হয়রানি, অপমান, লাঞ্ছনা নীরবে সহ্য করে তাদের পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব হয়েও গত ৮ সেপ্টেম্বর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর নার্সিংকে একটি নিম্নমানের পেশা হিসাবে হেয় পতিপন্ন করেন এবং নার্সিং পেশাকে ২য় শ্রেনির পদমর্যাদা প্রদান করে ভুল করা হয়েছে বলে উপহাস ও কটুক্তি করেন।

যার ফলে সর্বস্তরের নার্স, মিডওয়াইফ এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং এহেন গর্হিত আচরনের জন্য তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি তার পদত্যাগের দাবিতে মানববন্ধনের আয়োজন করে।

প্রসঙ্গনিউজ২৪/জে. সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নার্সদের নিয়ে কটূক্তি করায় নার্সিং সংস্কার পরিষদের মানববন্ধন

আপডেট সময় : ০৯:৩৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪