ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান শিক্ষার্থীদের

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৩:৫৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ২৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজশাহীতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার/সমমানের পদে কর্মরতদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদ।

বুধবার সকালে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজশাহীর বিভিন্ন ডিপ্লোমা ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। পরে একই স্থানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মইনুল হাসানের কাছে স্বারকলিপি প্রদান করেন তারা।

এ সময় শিক্ষার্থীরা ‘কারিগরি শিক্ষার অবমূল্যায়ন মানিনা মানবো না’, ‘স্বাধীন সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘একদফা একদাবি ১০ গ্রেডের বাস্তবায়ন করতে হবে’, সহ নানা স্লোগান দিতে থাকে।

শিক্ষার্থীরা জানান, বর্তমান বৈষম্যহীন বাংলাদেশে আমরা অনতিবিলম্বে অন্যান্য সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাশকৃতদের সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবি জানাচ্ছি। অন্যথায় “বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদ” লাগাতার কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান শিক্ষার্থীদের

আপডেট সময় : ০৩:৫৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪