ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রামেবি ভিসির নিয়োগে নার্সিং শিক্ষার্থীদের আনন্দ মিছিল, ফুলেল শুভেচ্ছা-সাক্ষাৎ

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৩:৫৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য নিয়োগ হওয়ায় আনন্দ মিছিল করেছেন বৈষম্যবিরোধী নার্সিং অনুষদের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টায় রাজশাহী নার্সিং কলেজ চত্বর থেকে মিছিলটি বের হয়ে উপাচার্য কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ডা. জাওয়াদুল হককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন শিক্ষার্থীরা।

সাক্ষাতকালে নার্সিং অনুষদের সেশনজটসহ কয়েকটি বিষয় উত্থাপন করা হয়। ইতোমধ্যে পরীক্ষা গ্রহণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে নবনিযুক্ত উপাচার্য শিক্ষার্থীদের জানান। প্রফেসর ডা. জাওয়াদুল হক বলেন, আমি মাঝেমধ্যে শিক্ষার্থীদের নিয়ে বসব। যা যৌক্তিক চাওয়া, সব পূরণ করব। অযৌক্তিক কিছু হলে তা সাথে সাথে না বলে দেব।

পরীক্ষার ব্যাপারে তিনি বলেন, শনিবার থেকে চতুর্থ বর্ষের (২০১৯-২০ সেশন) লিখিত ফাইনাল পরীক্ষা হবে। টানা চলবে পরীক্ষা। এরপর মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা নিয়ে দ্রুতই ফলাফল প্রকাশ করা হবে। এছাড়া এ সেশনের লাইসেন্স পরীক্ষার ব্যাপারেও ঢাকায় কথা বলব। শিক্ষার্থীরা তার কার্যালয় থেকে বের হওয়ার পরপরই পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়।

এদিন সাক্ষাতকালে শিক্ষার্থীরা তার পাশে থাকার কথা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ৭ দিন ধরে আমরা আন্দোলন করছিলাম। অবশেষে মূল দাবি পূরণ হচ্ছে। সমন্বয়ক আমানুল্লাহ আমান বলেন, আমাদের আর কোনো কর্মসূচি নেই। আমাদের উত্থাপিত বিষয়গেুলো উপাচার্য মহোদয় বিবেচনা করবেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রামেবি ভিসির নিয়োগে নার্সিং শিক্ষার্থীদের আনন্দ মিছিল, ফুলেল শুভেচ্ছা-সাক্ষাৎ

আপডেট সময় : ০৩:৫৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪