ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

রাজশাহীতে ক্রাফট ইন্সট্রাক্টর হটাও সহ ছয়দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৪:৪১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ২১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ক্রাফট ইন্সট্রাক্টর হটাও সহ ছয়দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করেছে।

রবিবার ১২টায় সময় নগরীর শালবাগান রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এর সাধারণ শিক্ষার্থীবৃন্দ এই বিক্ষোভ কর্মসূচি পালন করে। রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে শিক্ষার্থীরা ছয়দফা দাবিতে এ কর্মসূচি পালন করেন।
নন টেকনিক্যাল ক্রাফট ইন্সট্রাক্টর হটাও কারিগরি শিক্ষা বাঁচাও সহ ছয়দফা দাবির মধ্যে রয়েছে, কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বর্হিঃভূত কোন জনবল থাকতে পারবে না।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদী করতে হবে এবং প্রতি সেমিস্টার (পর্ব) পূর্ণ মেয়াদের (৬মাস) করতে হবে। ২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সকল ক্রাফট ইন্সট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সকল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে দ্রুত অপসারণ করতে হবে।

কারিগরি সেক্টরের সকল শূণ্যপদে কারিগরি জনবল দ্রুত নিয়োগ সম্পন্ন করতে হবে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল নিয়োগ বিধিমালা সংশোধন ও সংস্কার করতে হবে এবং উপ সহকারি প্রকৌশলী পদে (১০ম গ্রেড) ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ব্যাতিত অন্য কেহ আবেদন করতে পারবে না এবং উপ সহকারি প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে।

৪র্থ শিল্পবিপ্লবের চালেঞ্জ সামনে রেখে দেশে বিদেশের কর্মবাজারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের কারিকুলাম ঢেলে সাজাতে হবে।ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে বিএসসি (পাস) কোর্স/ সমমানের মর্যাদা প্রদানে সরকারি ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে। সরকারি, বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ক্রাফট ইন্সট্রাক্টর হটাও সহ ছয়দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ০৪:৪১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪