ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও ইমাম আটক, শিশু ধর্ষণের অভিযোগ পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে জলকপাট বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

যুবককে গুমের অভিযোগে র‌্যাবের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০২:৫৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জুয়েলারি ব্যবসায়ী ইসমাইল হোসেনকে তুলে নিয়ে গুম করার অভিযোগে স্ত্রী নাইস খাতুনের দায়ের করা মামলা গ্রহণ করেছেন আদালত। মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার রাজশাহীর গোদাগাড়ী থানার আমলী আদালতের বিচারক লিটন হোসেন এ আদেশ দেন। এর আগে বুধবার দুপুরে র‌্যাব-৫ এর রেলওয়ে কলোনি ক্যাম্পে ২০১৬ সালে কর্মরত সাতজনকে অভিযুক্ত করে মামলার আবেদন করেন নাইস খাতুন। আদালত সেদিন মামলাটি আদেশের জন্য রেখে দেন। পরদিন সকালেই আদালত মামলা গ্রহণ করে আদেশ দেন। নাইসের আইনজীবী মাহমুদুর রহমান বলেন, ‘আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২৪ নভেম্বর মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নাইসের মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন- র‌্যাব-৫ এর তৎকালীন রাজশাহীর রেলওয়ে কলোনি ক্যাম্পের নায়েক সুবেদার শাহিনুর রহমান, উপপরিদর্শক (এসআই) দেবব্রত মজুমদার, দুলাল মিয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) কামাল হোসেন, ল্যান্স নায়েক মাহিনুর খাতুন, সিপাহী কহিনুর বেগম ও কনস্টেবল মনিরুল ইসলাম।

মামলার বাদী নাইস খাতুনের বাড়ি গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি আলীপুর মহল্লায়। তার অভিযোগ, ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর তাঁর স্বামী ইসমাইল হোসেনকে (৩০) উপজেলা সদর ডাইংপাড়া মোড় থেকে র‌্যাব সদস্যরা তাকে তুলে নিয়ে যান। তিনদিন পর ইসমাইল অন্য এক ব্যক্তির মোবাইল নম্বর থেকে কল করে পরিবারকে জানান, তিনি র‌্যাবের হেফাজতে আছেন।

র‌্যাব সদস্যরা যখন ইসমাইলকে তুলে নিয়ে যান তখন অনেকেই দেখেছেন। এছাড়া মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি র‌্যাব ক্যাম্পে থাকা অবস্থায় সেখানে ইসমাইলকে দেখেছেন। র‌্যাব ক্যাম্পে আগে থেকে থাকা এ দুই ব্যক্তিকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। কিন্তু ইসমাইলকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। আজ পর্যন্ত তাঁর খোঁজও মেলেনি।

ইসমাইল হোসেনের পরিবার এতদিন মনে করতেন, কথিত আয়নাঘরে ইসমাইলকে বন্দি করে রাখা হয়েছে। তাই আওয়ামী সরকারের পতনের পর আয়নাঘর থেকে কেউ কেউ ফিরে এলে ইসমাইল হোসেনের ছোট ভাই ইউসুফ আলীও ঢাকায় ছুটে যান। গুমের শিকার অন্যদের স্বজনদের সঙ্গে তিনি কয়েকদিন ভাইয়ের জন্য অপেক্ষা করেন কথিত আয়নাঘরের সামনে। ইসমাইলের ছোট দুই সন্তানও অপেক্ষায় থাকেন বাবার। কিন্তু ইসমাইলকে ছাড়াই বাড়ি ফিরতে হয়েছে ইউসুফকে। এরপরই র‌্যাবের বিরুদ্ধে এ মামলা করা হলো।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যুবককে গুমের অভিযোগে র‌্যাবের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

আপডেট সময় : ০২:৫৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪