ঢাকা ০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জমি দখলের অভিযোগ একটি চক্রান্ত: খালেদ মাসুদ পাইলট

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০১:৫৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ১৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

জমি দখলের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত দাবি করে পাইলটের সংবাদ সম্মেলন। একটা পক্ষ চায়না যে আমি ক্রিকেট বোর্ডে আসি- এটি তারই একটি চক্রান্ত। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক পাইলটের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত ও তাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতেই করা হয়েছে বলে দাবি করেছেন খালেদ মাসুদ পাইলট। বিকেলে রাজশাহী প্রেসক্লাবে তার বিরুদ্ধে করা সংবাদ সম্মেলনের জবাব দেন তিনি। এসময় তার সাথে ছিলেন তার আইনজীবী অ্যাডভোকেট বিশ্বজিৎ।

খালেদ মাসুদ পাইলট দাবি করেন, সকালে সংবাদ সম্মেলনকারী জাহাঙ্গীর আলম, ও নাসরিন সুলতানা এবং তার ভাই শাহনুর ইসলাম মুকুলের দাবি করা জমিতে তাদের কোন প্রাপ্য অংশ নেই। পাইলটের দাবি চক্রটি তাকে বিতর্কিত করতে এবং আদালতের বারান্দায় বার বার তুলতেই এমন ফন্দি এঁটেছে।

এছাড়াও সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুনর্গঠনে খালেদ মাসুদ পাইলটের নাম আলোচনা আসায় তাকে একটি চক্র বিতর্কিত বানাতে এবং বোর্ডে স্থান যেনো না পায় সেজন্যই তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ আনা হয়েছে বলে মনে করেন এই খেলোয়াড়।

জমির মালিকদের ফোন করে হুমকি দেয়ার বিষয়টি স্বীকার করে তিনি সাংবাদিকদের বলেন, জাহাঙ্গীর আলম সেই এলাকায় একজন ত্রাস সুষ্টিকারী ব্যাক্তি। যে কোন জমিতে কোন ঝামেলা থাকলে তিনি সেখানে মাথা ঢুকিয়ে মামলা দিয়ে তার স্বার্থ হাসিলের চেষ্টা করেন। পাইলট চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, তার কেনা জমিতে যদি কোন সমস্যা থেকে থাকে তিনি এই জমি ছেড়ে দেবেন।

তিনি বারবার সামাজিক যোগাযোগে তাকে নিয়ে নানা পোস্ট ও আলোচনা সমালোচনার প্রসঙ্গ টেনে বলেন, “আমি নাকি আওয়ামীলীগ করি! এটা কি হয়। আমি চেয়ার কে সম্মান করি। খেলার স্বার্থে সকল পোস্ট হোল্ডারকারীদের আমি সম্মান করি। তাই বলে আমি কোন রাজনৈতীক দলের এজেন্ট নই।

” পাইলটের দাবি ৫ আগষ্টের পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পক্ষ নোংরা রাজনীতি শুরু করেছে। যাতে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোন পদে যেতে না পারেন। জমি দখলের এই সকল অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত বলেও জোর দাবি করেন খালেদ মাসুদ পাইলট। এছাড়া সকালে তার বিরুদ্ধে করা জমি দখলের সংবাদ সম্মেলনের নিউজ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জমি দখলের অভিযোগ একটি চক্রান্ত: খালেদ মাসুদ পাইলট

আপডেট সময় : ০১:৫৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪