ঢাকা ১১:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাতে ‘সূর্যের আলো বিক্রি’ করতে চায় মার্কিন স্টার্টআপ কোম্পানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ১৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাতের অন্ধকার কাটিয়ে সূর্যের আলো পাওয়ার নতুন সম্ভাবনা উন্মোচন করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি স্টার্টআপ কোম্পানি। রিফ্লেক্ট অরবিটালস নামের এই কোম্পানি মহাকাশে আয়না স্থাপন করে রাতে সূর্যের আলো প্রতিফলিত করে সৌর প্যানেলের বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে।

রিফ্লেক্ট অরবিটালসের প্রতিষ্ঠাতা ও সিইও বেন নোয়াক বলেন, সূর্যের আলোই এখন নতুন তেল এবং মহাকাশ বিদ্যুৎ অবকাঠামোর জন্য প্রস্তুত।

ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, মহাকাশে সীমাহীন সূর্যের আলোকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে প্রতিফলিত করে আমরা এমন একটি বিশ্ব তৈরি করতে পারি, যেখানে দিন ছাড়াও সূর্যালোক দিয়ে সৌর প্যানেলে সূর্যের আলো সরবরাহ করা যাবে। এতে সূর্যালোককে একটি পণ্য হিসেবে উপস্থাপন করা সম্ভব হবে।

এই উদ্যোগের প্রথম স্যাটেলাইটটি বর্তমানে উদ্ভাবনের পর্যায়ে রয়েছে। এর আগে, একটি বড় আয়না দিয়ে সজ্জিত হট-এয়ার বেলুনের মাধ্যমে বাস্তব পরীক্ষায় তারা সাফল্য অর্জন করেছে।

স্টার্টআপটির ওয়েবসাইটে বলা হয়েছে, যে কেউ চাইলে সূর্যের আলো অগ্রিম বুক করতে পারবেন। ২০২৪ সালের ২৩ অক্টোবরের মধ্যে একটি ফর্ম পূরণ করতে হবে। ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক থেকে চার মিনিটের জন্য এই আলো সরবরাহ করা হবে। যা পাঁচ কিলোমিটার ব্যাসের একটি এলাকা আচ্ছাদিত করবে।

উল্লেখ্য, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ উৎপাদনে সৌর শক্তির অবদান ছিল প্রায় ৫ দশমিক ৬ শতাংশ। যা আগের বছরের ৪ দশমিক ৮ শতাংশ থেকে বেড়েছে। যুক্তরাষ্ট্রজুড়ে ৫ হাজারের বেশি সৌর বিদ্যুৎকেন্দ্র রয়েছে।

রিফ্লেক্ট অরবিটালসের মতে, তাদের আয়না স্থাপনের মাধ্যমে এই সৌরবিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদনশীলতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব হবে।

সূত্র: ডেক্সারটো

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাতে ‘সূর্যের আলো বিক্রি’ করতে চায় মার্কিন স্টার্টআপ কোম্পানি

আপডেট সময় : ০৫:১৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪