ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গত ১৫ বছরে দেওয়া সব আগ্নেয়াস্ত্র থানায় জমার নির্দেশ, লাইসেন্স স্থগিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ১৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে বেসামরিক জনগণকে দেওয়া সব ধরনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করল সরকার। একইসঙ্গে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ সংশ্লিষ্ট থানায় অস্ত্র জমা দেওয়া নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, রাজনৈতিক-৪ শাখার এক প্রজ্ঞাপনে এই নির্দেশ দেওয়া হয়।

সিনিয়র সহকারী সচিব মো. জহিরুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘২০০৯ সালের ০৬ জানুয়ারি হতে ২০২৪ সালের ০৫ আগস্ট পর্যন্ত যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে প্রদান করা হয়েছে, সেসব অস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। দ্য আর্মস অ্যাক, ১৮৭৮ (অ্যাক্ট ৬) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’

শেখ হাসিনা সরকারের পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে এমন নির্দেশ দেওয়া হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গত ১৫ বছরে দেওয়া সব আগ্নেয়াস্ত্র থানায় জমার নির্দেশ, লাইসেন্স স্থগিত

আপডেট সময় : ০৫:২৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪