ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ১১ সেপ্টেম্বর, সূচি প্রকাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ১৬৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা আগামী ১১ সেপ্টেম্বর শুরু হচ্ছে। এ পরীক্ষার সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) এ সূচি প্রকাশ করা হয়।

জানা গেছে, এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ৮ অক্টোবর। আর ১৫ থেকে ২৩ অক্টোবর চলবে ব্যবহারিক পরীক্ষা।

এর আগে গত ১২ আগস্ট জারি করা এক বিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো পূর্ণ নম্বরেই নেয়া হবে। স্থগিত পরীক্ষারগুলোর সূচি অতি শিগগিরই প্রকাশ করা হবে বলেও কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। পরে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়। তবে প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় ওইদিন থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষাও স্থগিত করা হয়। সে পরীক্ষাগুলো নতুন প্রশ্ন ছাপিয়ে আগামী ১১ সেপ্টেম্বর থেকে নেয়া হবে।

গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ১১ সেপ্টেম্বর, সূচি প্রকাশ

আপডেট সময় : ০৫:৪০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪