ঢাকা ১১:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্থগিত এইচএসসি পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে নেয়ার প্রস্তাব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১১ সেপ্টেম্বর থেকে নেয়ার প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এই প্রস্তাব দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনাতেই স্থগিত পরীক্ষা শুরুর তারিখ চূড়ান্ত করা হবে।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১১ সেপ্টেম্বর থেকে এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া পরীক্ষাগুলো নেয়ার প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা পেলে কবে স্থগিত পরীক্ষাগুলো শুরু হবে তা বলা যাবে।

অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অধীনে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে সরকারপ্রধানের নির্দেশনাতেই এ প্রস্তবানা চূড়ান্ত হবে।

এর আগে গত ১২ আগস্ট জারি করা এক বিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো পূর্ণ নম্বরেই নেয়া হবে। স্থগিত পরীক্ষারগুলোর সূচি অতি শিগগিরই প্রকাশ করা হবে বলেও কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

কমিটি জানিয়েছিল, এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪-এর স্থগিত পরীক্ষাগুলো গ্রহণের প্রস্তুতি চলছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রকাশিত ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্থগিত পরীক্ষার সময়সূচি অতি শিগগিরই ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েব সাইটসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। পরে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়। তবে প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় ওইদিন থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষাও স্থগিত করা হয়।

গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্থগিত এইচএসসি পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে নেয়ার প্রস্তাব

আপডেট সময় : ০৩:১৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪