ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার দাওকান্দি সরকারি কলেজে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় আদালতে অভিযোগ দায়ের চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতার পাম্পে পুলিশ সদস্যকে পিটুনি আইভীকে গ্রেপ্তার দেখানো নিয়ে হাইকোর্টের রুল বিএনপির মাধবী মার্মার প্রার্থিতা বাতিল চান ছাত্রদল নেত্রী জাতীয় কাউন্সিলের আগেই ঢাকা মহানগর কমিটি পুনর্গঠন হচ্ছে জামায়াত নির্মূল করতে গিয়ে অনেকেই নির্মূল হয়ে গেছে: গোলাম পরওয়ার খাল কেটে কুমির আনবেন না: বিরোধী দলকে তথ্য প্রতিমন্ত্রী যুদ্ধ বন্ধে ইরানের নতুন প্রস্তাব—হরমুজ খোলা, পরমাণু আলোচনা পরের ধাপে খুলনা প্রেসক্লাবে দুর্বৃত্তদের হানা, হুমকির প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ, অবরোধ

নিজের বুকে নিয়ে ভাইকে রক্ষার শেষ চেষ্টা, অবশেষে মুক্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪ ১৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে পুলিশের কাছ থেকে গ্রেফতার হওয়া ছেলেটিকে বাঁচাতে মেয়েটির সাহসী কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে ব্যাপক প্রশংসা পেয়েছে। বুধবার (৩১ জুলাই) রাজধানীর মৎস্যভবন এলাকায় ঘটে যাওয়া এ ঘটনা নিয়ে আলোচনা ছিল সাধারণের মধ্যে।

সরেজমিনে দেখা যায়, বেলা ১২ টায় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাইকোর্টের সামনে জোড়ো হয় ও স্লোগান দেয়।আন্দোলনের এক পর্যায়ে পুলিশ এসে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পুলিশের সাথে ধস্তাধস্তির সময় তিন শিক্ষার্থী কে আটক করে। নুরকে নিয়ে যাওয়ার সময় এক ছাত্রী তাকে জড়িয়ে ধরে রাখে তাও তাকে পুলিশ ধরে গাড়িতে তুলে। শিক্ষার্থীরা এক পর্যায়ে গাড়িকে আটকে রাখে এবং সবাইকে ছেড়ে দিতে বলে।

জানা গেছে, নুর আলম হাসান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৭৯ ব্যাচের শিক্ষার্থী।

তবে গ্রেফতার হওয়া নুর হাসান নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়ে জানিয়েছেন, পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। আপাতত তিনি মুক্ত।

নুর জানান, ‘আলহামদুলিল্লাহ আমি ছাড়া পেয়েছি এবং নিরাপদে বাসায় এসে পৌঁছেছি! ধন্যবাদ জানাই আমার শিক্ষকদের যারা মায়ের মতো শাসন এবং বাবার মতো ঢাল হতে জানেন! ধন্যবাদ জানাই আমার সিনিয়র আপু এবং ভাইদের এবং আমার বন্ধুদের যারা এক মুহূর্তের জন্যও আমাকে ছাড়েননি।

বোন নুসরাতের সাহসিকতার প্রশংসা করে নুর পোস্টে বলেন, ‘সবশেষ ধন্যবাদ জানাই আমার সেই বাঘিনী বোন নুসরাত নুরকে। যার সাহস অসীম, হয়ত সবার সামনে আমি এসেছি কিন্তু তার ক্রোধ, সাহস আমার মতো হাজার জনের চেয়েও বেশি। ঘরে ঘরে এমন মেয়ে থাকলে ভাইদের আর চিন্তা থাকবে না।’

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিজের বুকে নিয়ে ভাইকে রক্ষার শেষ চেষ্টা, অবশেষে মুক্তি

আপডেট সময় : ০৩:৫৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪