ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

বিক্ষোভে উত্তাল রাবি, উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ বিছিন্ন

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৪:৫৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ১৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

আন্দোলনে হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে রেললাইন অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১২ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজারে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলার প্রতিবাদ এবং কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করছি। আমরা সংসদে আইন পাশের মাধ্যমে কোটার যৌক্তিক সংস্কার চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

শিক্ষার্থীদের দাবি, সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল এবং অনগ্রসর গোষ্ঠির জন্য ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাশ করতে হবে।

এর আগে, গতকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার সংলগ্ন রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। তবে তারা কেন্দ্রের সাথে একাত্ব হয়ে তাদের যে এক দফা দাবি সেটি আদায়ে এগিয়ে যাবে এবং কেন্দ্রের ঘোষণা অনুযায়ী তারা আন্দোলন চালিয়ে যাবে। তবে আগামীকাল কেন্দ্রে কোন কর্মসূচি না থাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কোন কর্মসূচি রাখেন নি। তবে তারা অনলাইনে গণসংযোগ করবে এমন ঘোষণা দিয়ে কর্মসূচি সমাপ্ত করেন।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিক্ষোভে উত্তাল রাবি, উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ বিছিন্ন

আপডেট সময় : ০৪:৫৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪