ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আরএমপির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৯:৪২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ১৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে র‍্যালি, বৃক্ষ রোপন ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর ইস্যুতে তিনি বলেন, কোন ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেবে না । যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার তদন্ত প্রক্রিয়া চলছে। যেকোন ক্ষেত্রে অপরাধের খবর পাওয়া গেলে তা আমলে নিয়ে ব্যবস্থা নেয়া হয়। কোন কিছুকে আমরা খাটো করে দেখিনা।

পুলিশের আইজি বলেন, অপরাধের বহু মাত্রিকতার কারণে এবং তার সাথে খাপ খাইয়ে চলার জন্য প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম ও মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে আমরা ব্যবস্থা নিতে সক্ষম। উন্নত বাংলাদেশ বিনির্মাণে এবং স্মার্ট বাংলাদেশ পুলিশ বাহিনী গঠনে সম্ভাব্য সকল প্রক্রিয়া চলমান রয়েছে ।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমীর অধ্যক্ষ অতিরিক্ত আইজি মাসুদুর রহমান ভূঁইয়া, পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, ডিআইজি আনিসুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল খালেক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আরএমপির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৪২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪