ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৮ হাজার

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৬:২৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ১৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা শুরু হচ্ছে আজ (৩০ জুন) থেকে। এই পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ড থেকে অংশ নিচ্ছে ১ লাখ ৩৮ হাজার ১৫৭ জন শিক্ষার্থী। তবে গত বছরের (২০২৩) তুলনায় এবছর ১ হাজার ৯৫৮ জন পরীক্ষার্থী কম।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, রাজশাহী শিক্ষাবোর্ডে অংশ নেওয়া শিক্ষার্থীর মধ্যে ৭২ হাজার ২৪৬ জন ছাত্র এবং ৬৫ হাজার ৯১১ জন ছাত্রী। এবছর শিক্ষাবোর্ডের অধীনে ৭৪১টি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এছাড়া শিক্ষাবোর্ডে অন্তর্ভুক্ত আট জেলায় কেন্দ্র রয়েছে ২০৩টি।

শিক্ষাবোর্ডে দেওয়া তথ্য মতে, এবছর ২০২৪ সালে রাজশাহী শিক্ষাবোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৩৮ হাজার ১৫৭ জন শিক্ষার্থী। যা বিগত বছর তুলনায় ১ হাজার ৯৫৮ জন পরীক্ষার্থী কম। ২০২৩ সালে রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৪০ হাজার ১১৫ জন। আর ২০২২ সালে পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৯ হাজার ৪২৩ জন।

এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আরিফুল ইসলাম বলেন, এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজশাহী শিক্ষাবোর্ডের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রুটিন অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৮ হাজার

আপডেট সময় : ০৬:২৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪