ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির পক্ষে ইসি, নির্বাচনে যাবে কিনা পুর্নবিবেচনা করছে এনসিপি: আসিফ মাহমুদ জোটে না থাকলেও ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত কিছু হলেই মব তৈরি করে জামায়াত-এনসিপি: নাছির উদ্দিন নাছির সমঝোতা না মানলে দুই আসনেই নির্বাচন করবেন মান্না এবারের ভোট ও গণভোট সফলভাবে করতেই হবে: জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা রাজশাহীতে দুই আসনে বিএনপির বাধা বিদ্রোহী, চারটিতে জামায়াত ‘হ্যাঁ’ ভোট নিয়ে বিএনপির অবস্থান কী, জানালেন ইশরাক খালি থাকা ৪৭ আসন কীভাবে বণ্টন হবে, জানাল ১০ দলীয় জোট জকসুর মতো শাকসুতেও ছাত্রদলকে হেয় করতে ভূমিকা রাখছে ইসি: ছাত্রদল সভাপতির দাবি ছাত্র-জনতার ওপর নিষ্ঠুরতম হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর

মিয়ানমার থেকে গুলি হলে আমরাও পাল্টা গুলি করব : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী এবং মিয়ানমার আর্মি দুই দলকেই বলে দিয়েছি, এরপর গুলি করলে আমরাও পাল্টা গুলি করব।’

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেন্টমার্টিন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেন্টমার্টিনে কিছুই হয়নি তো। মিয়ানমারে বিভিন্ন জাতি গোষ্ঠী তাদের সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমরা যতদূর জানি আরাকান আর্মি আরাকান রাজ্যের অনেক অংশই দখল করে ফেলেছে। সেই কারণে মিয়ানমারের বর্ডার গার্ড আত্মরক্ষার্থে আমাদের এখানে পালিয়ে আসছে। তারা মাঝে মাঝে ভুল করে আমাদের টহলবাহিনীর উপরেও গুলি করেছিল। তাদের আমরা জানিয়েছি। তারা আমাদের যেটা জানিয়েছে, আমরা যেন বাংলাদেশের পতাকা উড়িয়ে রাখি, তাহলে সেখানে আর তারা গুলি করবে না।’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন সেন্টমার্টিন যেতে হলে আমাদের নাফ নদীর নাব্যতা কমে যাওয়ার ফলে, মিয়ানমারের অংশ দিয়েই যেতে হয়, সেখানেই এই বিপত্তিটা ঘটে। কখনো মিয়ানমার আর্মি, আবার কখনো আরাকান আর্মি ফায়ার ওপেন করে। আমরা দুজনকেই বলে দিয়েছি, এরপর আমাদের গুলি করলে আমরাও পাল্টা গুলি করব। সেখানে এখন আর কোনো গোলাগুলি হচ্ছে না। সেখানে মিয়ানমারের দুটি জাহাজ ছিল, সেটিও তারা ফেরত নিয়ে গেছে। আমরা আশা করি সেখানে আর কোনো গুলি চলবে না। তারপরেও আমাদের যারা পার হচ্ছেন তারা সাবধানতা অবলম্বন করে চলবেন।’

এমপি আনার হত্যা মামলার কোনো আপডেট রয়েছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি বারবার বলছি, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা কিছুই বলতে পারব না। তদন্ত শেষ হওয়ার আগে আমি কিছু বললে সেটা একটা অন্যপক্ষের সমর্থনে চলে যেতে পারে। তাই আমি তদন্ত শেষের আগে কিছুই বলব না। তবে আমি এটুকু বলতে পারি, সঠিক তদন্ত হচ্ছে। আমরা খুব কাছাকাছি আছি। হত্যার সকল উত্তর আমরা পেলে আপনাদের জানিয়ে দেব। ডিবি স্বাধীনভাবে কাজ করছে।’

আনারকন্যা ডরিনের বক্তব্য প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এগুলো তার অনুমানভিত্তিক তথ্য। আমাদের পক্ষ থেকে ডিবি পুলিশকে কোনো রকমের চাপ প্রয়োগ করা হয়নি। আমাদের ডিবি পুলিশ এবং ভারতের পুলিশও এই হত্যা মামলা তদন্ত করছে। সুতরাং কোনো জায়গায় কোনো ফাঁকফোকর থাকবে বলে আমার মনে হয় না।’

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মিয়ানমার থেকে গুলি হলে আমরাও পাল্টা গুলি করব : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৫:৪৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪