সংবাদ শিরোনাম ::
হাজী লাল মোহাম্মদ ঈদগাহে নামাজ আদায় করেছেন খাইরুজ্জামান লিটন
খ্রীষ্টফার জয়
- আপডেট সময় : ০২:১০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন আজ সকাল ৭ টায় রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জে হাজী লাল মোহাম্মদ ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেছেন।
ঈদের নামাজ শেষে রাজশাহী মহানগরবাসীসহ দেশ ও জাতির কল্যান কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
ঈদের নামাজের পর মুসল্লীদের সাথে কুশল ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
রাজশাহীব কেন্দ্রীয় প্রধান ঈদগায়ে নামাজ আদায় করেছেন বিভাগে কমিশনার, জেলা প্রশাসক ও বিএনপি নেতা মিজানুর রহমান মিনু।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি






















