ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় বেঞ্চ সংকটে প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান ব্যাহত রাজশাহীসহ ৭ জেলায় ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা আদালত ন্যায়বিচারের নিরাপদস্থল হলে সমাজ থেকে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচল নিশ্চিতে ইরানকে ফের অনুরোধ আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা বিএনপির নারী আসনে মনোনয়ন পেলেন আ.লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করায় সরকারকে সাধুবাদ মালিক সমিতির

বিশ্বকাপে খারাপ খেললেও দর্শকদের পাশে চান শান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। সেই আসরে বাংলাদেশ দলকে নিয়েও প্রত্যাশা কম নয় সমর্থকদের। বিশ্বকাপে নির্দিষ্ট কোনো লক্ষ্য না থাকলেও খারাপ সময়ে দর্শকদের পাশে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বুধবার (২৯ মে) সকালে বিসিবির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনার কথা জানান শান্ত।

এসময় বিশ্বকাপে দলের লক্ষ্যের কথা জানিয়ে শান্ত বলেন, ‘প্রত্যেকটা ক্রিকেটারের স্বপ্ন থাকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার। সেটা যদি হয় বিশ্বকাপের মতো মঞ্চ, তাহলে সেটা আরও গর্বের একটা বিষয়। বিশ্বকাপের সময়টাকে উপভোগ করতে চাই। দলের হয়ে অবদান রাখতে চাই। অধিনায়ক হওয়ার ফলে দায়িত্ব বেড়ে গেছে, এইভাবে চিন্তা করতে চাই না। প্রতিটা দিন দলকে যাতে কিছু একটা দিতে পারি, সেটাই মূল লক্ষ্য থাকবে।’

শান্ত আরও যোগ করেন, ‘ফলাফল কি হবে, সেটা নিয়ে চিন্তা করাটা বাড়তি চাপ মনে হয়। নিজের কাজটা ঠিকঠাক করতে চাই। দলের হয়ে অবদান রাখতে চাই। আর দেশে-বিদেশে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ যেভাবে সমর্থন করে, সেটা আমাদের জন্য অনুপ্রেরণার। বিশ্বকাপের সময় দর্শকদের কাছে একটাই চাওয়া, যদি আমরা কোনো খারাপ পরিস্থিতিতে পরি, তবুও যেন তারা দলের পাশে থাকে এবং সমর্থন করে।’

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিশ্বকাপে খারাপ খেললেও দর্শকদের পাশে চান শান্ত

আপডেট সময় : ০৬:২৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪