ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ছিনতাইয়ের অভিযোগে ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৫:৪৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ২৩১ বার পড়া হয়েছে

মারুফ

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মহানগরীতে কলেজ ছাত্রের মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এসময় আসামির কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো: মারুফ হোসেন বাপ্পি (২৩) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম রানীদিঘীর মো: মুরশেদ আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, নাটোর জেলার লালপুর থানার মো: মুরাদ আলী (২৩) নগরীর এম নার্সিং কলেজে ১ম বর্ষের ছাত্র। সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম রানীদিঘী এলাকায় আসামি মারুফ হোসেনের বাড়িতে ভাড়া থেকে পড়াশোনা করে। আসামি মারুফ গত ২৩ মে রাত সাড়ে ১০ টায় ইন্টারনেটের লোকে সঙ্গে কথা বলবে বলে মুরাদকে রুম থেকে ডেকে হড়গ্রাম রানীদিঘী বালুর মঠে নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থান করা আরও দুইজন মুরাদকে ঘিরে ধরে এবং ভয়ভীতি দেখিয়ে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে পালিয়ে যায়। মুরাদের উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানায় একটি মামলা রুজু হয়।

আরএমপি’র কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি টিম আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেন।

পরবর্তীতে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: এমরান হোসেনের দিকনির্দেশনায় এসআই মীর আরমান হোসেন ও তাঁর টিম ২৪ মে ২০২৪ দিবাগত রাত সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি মারুফকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। এসময় আসামির কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি অত্র মামলার ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করে। তার বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় একটি মাদক মামলা রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আসামি মারুফকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ছিনতাইয়ের অভিযোগে ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ

আপডেট সময় : ০৫:৪৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪