আখতারুজ্জামানের নির্দেশে তিনিসহ চারজন এমপি আনারকে ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যা করে, এমপিকে হত্যার পর তার শরীর থেকে মাংস ও হাড় আলাদা করে ফেলে
বীভৎস ভাবে এমপি আনারকে খুন করেছেন, জানালেন কসাই জিহাদ
- আপডেট সময় : ০৫:১৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪ ২২৬ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারকে খুনের ঘটনায় জিহাদ হাওলাদার (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি।
তদন্তকারীদের সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার অনলাইন জানায়, সন্দেহভাজন জিহাদ হাওলাদার একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। তার বাড়ি খুলনা জেলার দীঘলিয়া থানায়। তার বাবার নাম জয়নাল হাওলাদার। তবে জিহাদ বসবাস করত ভারতের মুম্বাই শহরে। সেখানে সে একটি মাংসের দোকানে কসাইয়ের কাজ করত।
জানা গেছে, পরিকল্পিত নৃশংস এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামানের কলকাতায় যাওয়ার দুই মাস আগেই জিহাদকে ডেকে আনা হয়। জিজ্ঞাসাবাদে জিহাদ স্বীকার করেছে, আখতারুজ্জামানের নির্দেশে তিনিসহ চারজন এমপি আনারকে ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যা করে।
এমপিকে হত্যার পর তার শরীর থেকে মাংস ও হাড় আলাদা করে ফেলে। মূলত পরিচয় নষ্ট করার জন্য এমপির মাংস কিমা করে তা প্লাস্টিকের ব্যাগে রাখে। আর হাড়গুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে নেয়। পরে ওই ব্যাগগুলো ফ্ল্যাট থেকে বের করে নানা ধরনের পরিবহণ ব্যবহার করে কলকাতার বিভিন্ন অঞ্চলে ফেলে দেয়।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি











