ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম আলোচনা এগিয়ে নিতে আগ্রহী দুই পক্ষই, নজর ট্রাম্পের দিকে মিথ্যা মামলা করায় বিএনপি নেতাকে জরিমানা, অর্থ পাবেন আসামি আ.লীগ নেতা-কর্মীরা জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: বিরোধীদলীয় নেতা সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ অ্যাপ চালু, ৫ দিনে একবার মিলবে জ্বালানি তেল মারা গেলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহনে বিরত থাকার অনুরোধ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পার্সোনাল অফিসারের একটি ভুয়া আইডিকার্ডসহ বিভিন্ন সরকারি দপ্তরের আইডি কার্ড উদ্ধার

প্রধানমন্ত্রীর পার্সোনাল অফিসার পরিচয়ে ৫০ লাখ টাকা আত্মসাত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪ ২৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রীর পার্সোনাল অফিসার পরিচয়ে ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়া শাকিল নামে এক যুবককে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা শাখা। বুধবার সংবাদ সম্মেলন করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নগর গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার বলেন, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদ খালি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে শাকিল আহমেদ (৪৫) প্রধানমন্ত্রী কার্যালয়ের পার্সোনাল অফিসার পরিচয়ে দিয়ে বরিশাল নগরী ও বিভিন্ন জায়গার কয়েকজনের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

এবিষয়ে গত ২৯ এপ্রিল বরিশাল কোতোয়ালি মডেল থানায় ভুক্তভোগী নগরীর দক্ষিণ আলেকান্দার আব্দুর রহমানের ছেলে তরিকুল ইসলাম অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পরপরই আমরা এই প্রতারকের সন্ধানে নামি। নগর গোয়েন্দা শাখার ইন্সপেক্টর ছগির হোসেন প্রযুক্তির মাধ্যমে প্রতারক শাকিলকে মঙ্গলবার ঢাকার মিরপুরের কাফুরল এলাকা থেকে গ্রেফতার করেন।

এসময় তার কাছে থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পার্সোনাল অফিসারের একটি ভুয়া আইডিকার্ডসহ বিভিন্ন সরকারি দপ্তরের আইডি কার্ড উদ্ধার করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পার্সোনাল অফিসার পরিচয়দানকারী শাকিল বরিশাল নগরীর রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে এই প্রতারণা চালিয়ে আসছে বলেও জানান তিনি। এ ঘটনায় বাদী হয়ে মামলা করেছেন ভুক্তভোগী তরিকুল ইসলাম।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পার্সোনাল অফিসারের একটি ভুয়া আইডিকার্ডসহ বিভিন্ন সরকারি দপ্তরের আইডি কার্ড উদ্ধার

প্রধানমন্ত্রীর পার্সোনাল অফিসার পরিচয়ে ৫০ লাখ টাকা আত্মসাত

আপডেট সময় : ০৫:২৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪