ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
  ৩৯.৫ শতাংশ ভোট নিয়ে এগিয়ে জামায়াত আমির: সোচ্চার-এর জরিপ তারেক রহমান-খালিদুজ্জামানের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস: সোচ্চার-এর জরিপ বুকে ধানের শীষ লাগিয়ে ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত আব্দুল্লাহ ইনকিলাব মঞ্চের আন্দোলনে পুলিশি হামলায় মহিলা জামায়াতের নিন্দা বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু হাদি হত্যার তদন্তে রোববার জাতিসঙ্ঘে চিঠি দেবে সরকার ঢাকার ভোট কখনো কেনা যায় না, ১২ তারিখ প্রমাণ হবে: সালাম ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জামায়াতের সঙ্গে ঐক্যে সরকার গঠন করবে না বিএনপি: রয়টার্সকে তারেক রহমান জুলাই বিপ্লবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাই ছিল ছাত্রশিবির: ডা. জাহাঙ্গীর

মে মাসের শুরুতে কমবে তাপমাত্রা, দুই তারিখ থেকে দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা

দাবদাহের পর প্রশান্তির খবর দিচ্ছে আবহাওয়া অফিস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ২৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

৪২ ডিগ্রি ছাড়িয়েছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। এরই মধ্যে সুখবর দিল আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. ওমর ফারুখ শুক্রবার বলেছেন, আসছে মে মাসের শুরুতে কমবে তাপমাত্রা। মে মাসের দুই তারিখ থেকে দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তীব্র তাপপ্রবাহের বিষয়ে ওমর ফারুখ বলেন, মে মাসের শুরুতে তাপপ্রবাহ একেবারে চলে যাবে সেরকম কিছু না। তবে বর্তমানে যেমন অস্বস্তি পরিস্থিতি আছে সে রকম থাকবে না।

এদিকে শুক্রবার আবহাওয়া অফিসের সবশেষ ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এদিন (২৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেইসঙ্গে কোথাও কোথাও

বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

চুয়াডাঙ্গা ও যশোর জেলাসমূহের উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, দিনাজপুর ও নীলফামারী জেলাসহ খুলনা বিভাগের অন্যান্য জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং ঢাকা, মাদারীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মে মাসের শুরুতে কমবে তাপমাত্রা, দুই তারিখ থেকে দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা

দাবদাহের পর প্রশান্তির খবর দিচ্ছে আবহাওয়া অফিস

আপডেট সময় : ০৬:৪৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪