ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

রাবিতে হচ্ছে না মঙ্গল শোভাযাত্রা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ ১৪৬ বার পড়া হয়েছে

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

পয়লা বৈশাখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হচ্ছে না মঙ্গল শোভাযাত্রা। তবে বৈশাখের শেষে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হবে ‘কালবৈশাখী’ উৎসব। শুক্রবার তথ্যটি নিশ্চিত করেছেন চারুকলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মোহাম্মদ আলী।

তিনি বলেন, ঈদে বিশ্ববিদ্যালয় ছুটি থাকায় এ বছর পয়লা বৈশাখ ক্যাম্পাসে পালিত হচ্ছে না। তবে বৈশাখের শেষে বর্ণাঢ্য আয়োজনে ‘কালবৈশাখী’ উৎসব পালিত হবে। শিক্ষার্থীদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, বাঙালির চিরায়ত সংস্কৃতি চর্চার লক্ষ্যে প্রতিবছর চারুকলা অনুষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পয়লা বৈশাখ উদযাপন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। দিবসটি ঘিরে বৈচিত্র্য রূপে সজ্জিত হয় পুরো চারুকলা অনুষদ। মঙ্গল শোভাযাত্রায় দেখা মেলে রং-বেরঙের প্ল্যাকার্ড ও ডামিসহ নানা চিত্র।

শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে রঙিন হয়ে ওঠে চারুকলার দেয়ালগুলো।
তবে করোনা ও ঈদের ছুটিসহ নানা কারণে গত কয়েক বছর পয়লা বৈশাখে সেটা উদযাপন সম্ভব হচ্ছে না।

চারুকলা অনুষদের শিক্ষার্থী নিশাত জাহান বলেন, নববর্ষ উদযাপন চারুকলার একটি ঐতিহ্য। বাঙালির চিরায়ত সংস্কৃতি ধারণ ও চর্চার লক্ষ্যেই প্রতিবছর বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপিত হয়।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবিতে হচ্ছে না মঙ্গল শোভাযাত্রা

আপডেট সময় : ০৪:২৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪