ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম আলোচনা এগিয়ে নিতে আগ্রহী দুই পক্ষই, নজর ট্রাম্পের দিকে মিথ্যা মামলা করায় বিএনপি নেতাকে জরিমানা, অর্থ পাবেন আসামি আ.লীগ নেতা-কর্মীরা জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: বিরোধীদলীয় নেতা সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ অ্যাপ চালু, ৫ দিনে একবার মিলবে জ্বালানি তেল মারা গেলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহনে বিরত থাকার অনুরোধ

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪ ১২৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৭টায় এই জামাত শুরু হয়। শেষ হয়েছে ৭টা ১১ মিনিটে।

ঈদের প্রথম জামাতে ইমাম ছিলেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির হিসেবে ছিলেন মসজিদের মুয়াজ্জিন ক্বারী মো. ইসহাক।

এদিকে বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকার মুসল্লিরা জায়নামাজ হাতে জাতীয় মসজিদে আসতে শুরু করেন। ঈদের নামাজ আদায় শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তারা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ জামাত ছাড়াও বায়তুল মোকাররমে ঈদের আরও চারটি জামাত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

এক নজরে জেনে নিন বায়তুল মোকাররমে ঈদ জামাতের অবশিষ্ট জামাতের সময়সূচি:

দ্বিতীয় জামাত: সকাল ৮টা
ইমাম: হাফেজ মাওলানা মো. এহসানুল হক

তৃতীয় জামাত: সকাল ৯টা
ইমাম: হাফেজ মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম।

চতুর্থ জামাত: সকাল ১০টা
ইমাম: ড. মো. আবু ছালেহ পাটোয়ারী, মুফাসসির।

পঞ্চম ও সর্বশেষ জামাত: সকাল ১০টা ৪৫ মিনিটে
ইমাম: মাওলানা ইমরান বিন নূরউদ্দীন

কোন জামাতে ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের ভাষা শিক্ষক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:১৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪