ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

পিরোজপুরের ১০ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪ ২৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পিরোজপুরের মঠবাড়িয়া, নাজিরপুর ও কাউখালী উপজেলার ১০ গ্রামের আট শতাধিক পরিবার আজ বুধবার ঈদুল-ফিতর উদযাপন করছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দীর্ঘদিন ধরে এসব গ্রামে ঈদ উদযাপিত হয়ে আসছে।

জানা গেছে, মঠাবাড়িয়া উপজেলার পূর্ব সাপলেজা, ভাইজোড়া, কচুবাড়িয়া, খেতাচিড়া, বাদুরতলী ও চড়কগাছিয়া গ্রামের ৭ শতাধিক পরিবার, কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামের ৪০টি পরিবার ও নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা গ্রামের ৭০টি পরিবার ঈদ উদযাপন করছে।

সকাল ১০টায় মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের খোন্দকার বাড়িতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া সকাল সাড়ে আটটায় উপজেলার কচুবাড়িয়া গ্রামের হাজী ওয়াহেদ আলী হাওলাদার বাড়িতে ঈদের আরেকটি জামাত হয়। তাছাড়া কাউখালীর শিয়ালকাঠীর মোল্লাবাড়ি জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুরের নাড়িয়া উপজেলার সুরেশ্বর গ্রামের মরহুম হজরত মাওলানা জান শরিফ ওরফে শাহে আহম্মদ আলীর অনুসারীরা মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের পূর্ব সাপলেজা, ভাইজোড়া, কচুবাড়িয়া, খেতাছিড়া, বাদুরতলী ও চড়কগাছিয়া গ্রামের কয়েক’শ পরিবার ঈদুল ফিতর উদযাপন করেছে।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পিরোজপুরের ১০ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

আপডেট সময় : ০৩:৪১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪