ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির পক্ষে ইসি, নির্বাচনে যাবে কিনা পুর্নবিবেচনা করছে এনসিপি: আসিফ মাহমুদ জোটে না থাকলেও ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত কিছু হলেই মব তৈরি করে জামায়াত-এনসিপি: নাছির উদ্দিন নাছির সমঝোতা না মানলে দুই আসনেই নির্বাচন করবেন মান্না এবারের ভোট ও গণভোট সফলভাবে করতেই হবে: জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা রাজশাহীতে দুই আসনে বিএনপির বাধা বিদ্রোহী, চারটিতে জামায়াত ‘হ্যাঁ’ ভোট নিয়ে বিএনপির অবস্থান কী, জানালেন ইশরাক খালি থাকা ৪৭ আসন কীভাবে বণ্টন হবে, জানাল ১০ দলীয় জোট জকসুর মতো শাকসুতেও ছাত্রদলকে হেয় করতে ভূমিকা রাখছে ইসি: ছাত্রদল সভাপতির দাবি ছাত্র-জনতার ওপর নিষ্ঠুরতম হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর

পানিতে ডুবে ৩শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

প্রসঙ্গ ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ও পাগলা নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে শিবগঞ্জ উপজেলার তর্তিপুর ও দুপুরে ভোলাহাট উপজেলার বজরাটেক এলাকায় নদীতে ডুবে এই তিন শিশুর মৃত্যু হয়।

নিহতদের মধ্যে ভোলাহাট উপজেলার দুজন হলো রাধানগর কলোনীর আব্দুল কাদেরের ছেলে জিহাদ মিয়া ও সুবেদ মিস্ত্রির ছেলে আজিজুল হক। অন্য শিশু শিবগঞ্জ উপজেলার তর্তিপুরের স্কুলের ছাত্রী প্রিয়াংকা।

ভোলাহাট থানার ওসি সুমন কুমার ও ফায়ার সার্ভিসের টিম লিডার ফরিদ উদ্দীন জানান, দুপুরে ভোলাহাটের বজরাটেক এলাকায় মহানন্দা নদীতে গোসল করতে যায় জিহাদ ও আজিজুলসহ আরও দুজন। তারা বল নিয়ে খেলছিল। এমন সময় চারজনই স্রোতের তোড়ে ভেসে যায়। দুজন সাঁতরে তীরে উঠলেও তলিয়ে যায় জিহাদ ও আজিজুল। পরে বিকাল ৩টার দিকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে।

অন্যদিকে সকালে শিবগঞ্জে তর্তিপুর ঘাটে গোসল করতে নামে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী প্রিয়াংকা। এ সময় অসাবধানতাবশত ডুবে যায় সে। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। প্রিয়াংকা রানীহাটি কামার পাড়ার রূপ কুমারের মেয়ে। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পানিতে ডুবে ৩শিশুর মৃত্যু

আপডেট সময় : ০২:৪৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪