ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম আলোচনা এগিয়ে নিতে আগ্রহী দুই পক্ষই, নজর ট্রাম্পের দিকে মিথ্যা মামলা করায় বিএনপি নেতাকে জরিমানা, অর্থ পাবেন আসামি আ.লীগ নেতা-কর্মীরা জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: বিরোধীদলীয় নেতা সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ অ্যাপ চালু, ৫ দিনে একবার মিলবে জ্বালানি তেল মারা গেলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহনে বিরত থাকার অনুরোধ

রাবি অধিভুক্ত হচ্ছে রাজশাহীর চার সরকারি কলেজ

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৫:১৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪ ১৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধিভুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে রাজশাহী অঞ্চলের চারটি সরকারি কলেজকে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়ার সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত নির্দেশনা ও অনুশাসন বাস্তবায়নের লক্ষ্যে নিম্নোক্ত কলেজগুলোকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার জন্য এ বিভাগ হতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

অধিভুক্ত কলেজ চারটি হলো, রাজশাহী সরকারি কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এমতাবস্থায়, উক্ত অনুশাসন যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ যেমন, বিদ্যমান বিধি-বিধান সংশোধন (প্রয়োজনীয় ক্ষেত্রে) ও অপরাপর করণীয় বিষয় সম্পর্কে একটি প্রতিবেদন আগামী ৩০ এপ্রিলের মধ্যে এ বিভাগে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম বলেন, সরকার মনে করেছেন তাই কলেজগুলো বিশ্ববিদ্যালয়ের অধিনে নিয়ে এসেছেন। প্রাথমিক পর্যায়ে কলেজের পরীক্ষা, ফলাফল এই বিষয়গুলো বিশ্ববিদ্যালয় দেখবে। তবে প্রশাসনিক কার্যক্রমগুলো কলেজ প্রশাসনের হাতেই থাকবে। ভর্তি করানোর বিষয়টি হয়তো বিশ্ববিদ্যালয় দেখবে তবে সেই বিষয়ে বিস্তারিত আমরা পাইনি। বিস্তারিত পেলে আপনাদেরকে পরিষ্কার ভাবে সবকিছু জানাতে পারবো।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবি অধিভুক্ত হচ্ছে রাজশাহীর চার সরকারি কলেজ

আপডেট সময় : ০৫:১৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪