সংবাদ শিরোনাম ::
দেশে ফিরবেন মির্জা ফখরুল
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:০৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ১৯৬ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ শনিবার দেশে ফিরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বিকাল ৫টা ৫০ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, বিএনপি মহাসচিবের শরীর এখন অনেকটাই ভালোর দিকে। সিঙ্গাপুরে যাওয়ার পর সেখানে দুটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন তিনি। সেখানে তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা হয়েছে।
এর আগে গত ৩ মার্চ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি





















