ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

সোমবার থেকে বাড়বে বৃষ্টি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ১৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চৈত্রের গরমের আঁচ শুরু না হতেই গত কয়েকদির ধরে থেমে থেমে যে বৃষ্টি ঝরছে তাতে বিরতি মিলেছে। তবে আগামী সোমবার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, “কয়েকদিন বৃষ্টি একটু কম থাকবে; তাপমাত্রাও বাড়বে। সোমবার থেকে বৃষ্টি বাড়বে তবে কাছাকাছি সময়ে অস্বাভাবিক গরম পড়বে না।”

রাজধানীর বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাতে বৃষ্টি নামে। বৃষ্টি ছিল গত মঙ্গলবার ও বুধবারও।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টি পড়ার তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঢাকার বাইরে কক্সবাজার, কুড়িগ্রামের রাজারহাট, কক্সবাজারের টেকনাফ, বান্দরবানসহ বিভিন্ন জায়গায় কমবেশি বৃষ্টি হয়েছে।

মার্চ মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, দুই-তিনদিন বজ্রসহ বৃষ্টি ও কালবৈশাখী ছাড়াও মাসের শেষ দিকে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

দেশের সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল নীলফামারীর সৈয়দপুরে।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সোমবার থেকে বাড়বে বৃষ্টি

আপডেট সময় : ০৭:৩৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪