ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাদির ওপর গুলিবর্ষণ নির্বাচন বানচালের চক্রান্তের অংশ: নূরুল ইসলাম বুলবুল   হাদির হামলাকারীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার   কেরানীগঞ্জে জাবালে নূর টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট ইসির সম্মতি ছাড়া নির্বাচন কর্মকর্তাদের বদলি না করতে মন্ত্রিপরিষদ সচিবকে ডিও লেটার হাদির পরিবারের সঙ্গে দেখা করলেন জুবাইদা রহমান প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার ‎ বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান ড. হেলাল বিএনপি কোনো মেগা প্রজেক্টে যাবে না: তারেক রহমান ভুয়া পরিচয়ে পল্টনে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ৬ খালেদা জিয়া ইস্যুতে কথা রাখল না এনসিপি

ট্রেনের সামনে সিসিটিভি ক্যামেরা বসানোর সুপারিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:২১ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে ট্রেনের সামনে ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসিটিভি ক্যামেরা) বসানোর সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে সেন্সর সিস্টেম চালুর মাধ্যমে দুর্ঘটনার আগে স্বয়ংক্রিয়ভাবে ট্রেন বন্ধ হয়ে যাওয়ার প্রযুক্তি চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

বুধবার (২০ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়।

রেলের কত জমি আছে, এর মধ্যে কী পরিমাণ জমি লিজ দেওয়া হয়েছে, এগুলো কীভাবে ব্যবহার করা হচ্ছে—এসব বিষয়ে মন্ত্রণালয়কে আগামী বৈঠকে হালনাগাদ তথ্য দিতে বলেছে সংসদীয় কমিটি। এ ছাড়া ট্রেনের অনলাইন টিকেটিংয়ে সহজ ডটকমের সঙ্গে চুক্তি অনুযায়ী যন্ত্রপাতি সরবরাহের কাজ কত শতাংশ সম্পন্ন হয়েছে, তার হালনাগাদ তথ্য দিতে বলা হয়েছে। ওই কোম্পানির সঙ্গে চুক্তি অনুযায়ী বাকি কাজ আগামী দুই মাসের মধ্যে শেষ করার ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কমিটি।

বৈঠকে রাজশাহী রেলস্টেশনে একতলা ভবনের পাইলিং–পরবর্তী নির্মাণকাজ বন্ধ থাকার বিষয়টি তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়। সংসদীয় কমিটির সদস্য শফিকুর রহমানকে আহ্বায়ক, মুহাম্মদ সাইফুল ইসলাম ও নুরুন নাহার বেগমকে সদস্য করা হয়েছে।

কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম, শফিকুল ইসলাম, মুহাম্মদ সাইফুল ইসলাম, মো. শফিকুর রহমান ও নুরুন নাহার বেগম বৈঠকে অংশ নেন।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ট্রেনের সামনে সিসিটিভি ক্যামেরা বসানোর সুপারিশ

আপডেট সময় : ০৩:৫৮:২১ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪