ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির পক্ষে ইসি, নির্বাচনে যাবে কিনা পুর্নবিবেচনা করছে এনসিপি: আসিফ মাহমুদ জোটে না থাকলেও ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত কিছু হলেই মব তৈরি করে জামায়াত-এনসিপি: নাছির উদ্দিন নাছির সমঝোতা না মানলে দুই আসনেই নির্বাচন করবেন মান্না এবারের ভোট ও গণভোট সফলভাবে করতেই হবে: জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা রাজশাহীতে দুই আসনে বিএনপির বাধা বিদ্রোহী, চারটিতে জামায়াত ‘হ্যাঁ’ ভোট নিয়ে বিএনপির অবস্থান কী, জানালেন ইশরাক খালি থাকা ৪৭ আসন কীভাবে বণ্টন হবে, জানাল ১০ দলীয় জোট জকসুর মতো শাকসুতেও ছাত্রদলকে হেয় করতে ভূমিকা রাখছে ইসি: ছাত্রদল সভাপতির দাবি ছাত্র-জনতার ওপর নিষ্ঠুরতম হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর

পিবিআই রাজশাহীর অভিযানে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ২৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রাজশাহীর অভিযানে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) ভোরে ঢাকা মহানগরের বনানী এলাকা থেকে সাইবার নিরাপত্তা আইনের এই আসামীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী হলো, বরিশাল জেলার উজিরপুর থানার পূর্বধামসর গ্রামের মৃত রেজাউল করিম হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার (৪৪)।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি রাজশাহীর বোয়ালিয়া থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন ভুক্তভুগি একজন স্কুল শিক্ষিকা। তিনি আরজিতে উল্লেখ্য করেন, তার সহিত Michal philips Lawson ফেসবুক আইডি নামক ব্যক্তির (রুবেল হাওলাদার) সাথে পরিচয় হয়। তখন ব্যক্তি নিজেকে আমেরিকার ক্যালিফোনিয়ার নাগরিক হিসেবে পরিচয় দেন এবং জানান পেশায় একজন ইঞ্জিনিয়ার। একপর্যাযয়ে ফেসবুকে চ্যাটিং, বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কে গড়ায় এবং ওই স্কুল শিক্ষিকাকে বিবাহ করে তার সন্তান সহ আমেরিকা নিয়ে যাবে বলে প্রলুদ্ধ করে। স্কুল শিক্ষিকা প্রতারক আসামীর কথা বিশ্বাস করে যোগাযোগ রেখে সম্পর্ক চালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে প্রতারক আসামী রুবেল ফেসবুক মেসেঞ্জারে শিক্ষিকাকে জানায়, তার জন্য আমেরিকা থেকে ২ কোটি ৫০ লক্ষ টাকার উপহার সামগ্রী পাঠিয়েছে।

পরবর্তীতে আসামী রুবেল সহ অন্যান্য সহযোগীরা শিক্ষিকাকে ইমিগ্রেশন অফিসার পরিচয় দিয়ে বলে যে, তোমার নামে উপহার সামগ্রী এসেছে এগুলো ছাড়াতে ৪০ লক্ষ টাকা লাগবে, মামলার বাদী সরল বিশ্বাসে তার একাউন্টে থাকা ৪০ লক্ষ টাকা ও পরবর্তীতে ২ লক্ষ ৩৩ হাজার টাকা সহ সর্বমোট ৪২ লক্ষ ৩৩ হাজার টাকা প্রতারক আসামী রুবেল হাওলাদারকে তার ব্যাংক একাউন্টে প্রদান করে।

এরই প্রেক্ষিতে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বিপিএম (বার) পিপিএম অ্যাডিশনাল আইজিপি এর সার্বিক নির্দেশনায়
পিবিআই রাজশাহী ইউনিট ইনচার্জ মনিরুল ইসলাম পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক (নি:) জাকির হোসেন সহ পিবিআই রাজশাহীর একটি চৌকস টিম ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা শেষে শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলার আসামী রুবেল হাওলাদার কে বনানী এলাকা থেকে গ্রেপ্তার করেন।

পিবিআই রাজশাহী ইউনিট ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, আমরা আসামীকে গ্রেপ্তার পরে বিজ্ঞ আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পিবিআই রাজশাহীর অভিযানে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার

আপডেট সময় : ১১:০৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪