ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এমবাপ্পের গোলে ফ্রেঞ্চ কাপের সেমিফাইনালে পিএসজি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কিলিয়ান এমবাপ্পের গোলে ফ্রেঞ্চ কাপের সেমিফাইনালে উঠেছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। বুধবার রাতে কোয়ার্টার ফাইনালের ম্যাচে তারা ৩-১ গোলে হারিয়েছে নিসকে।

এদিন ম্যাচের ১৪ মিনিটেই এমবাপ্পে গোল করে এগিয়ে নেন দলকে। এ সময় ফাবিয়ান রুইজের কাছ থেকে বক্সের মধ্যে বল পেয়ে গোলরক্ষকের পায়ের ফাঁকা দিয়ে জালে জড়ান এমবাপ্পে।

৩৩ মিনিটের মাথায় রুইজ নিজেও গোল পান। এ সময় নিসের গোলরক্ষকের ভুলে উসমানে দেম্বেলের বাড়িয়ে দেওয়া বলে বাম পায়ে শট নিয়ে ফাঁকা পোস্টে জড়ান রুইজ। তাতে ২-০ গোলে লিড নেয় পিএসজি।

তবে বিরতিতে যাওয়ার আগে একটি গোল শোধ দেয় নিস। ৩৭ মিনিটের মাথায় নিসের গায়েতান লাবোর্ডি হাফ-ভলিতে গোল করে ব্যবধান কমান।

বিরতির পর ৬০ মিনিটে কর্নার পায় পিএসজি। এ সময় কর্নার থেকে আসা বলে হেড নিয়ে জালে জড়ান লুকাস বারালদো। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

আগামী মাসে (৩ এপ্রিল) সেমিফাইনালে রেনাইসের মুখোমুখি হবে।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এমবাপ্পের গোলে ফ্রেঞ্চ কাপের সেমিফাইনালে পিএসজি

আপডেট সময় : ০৪:২৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪