ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির পক্ষে ইসি, নির্বাচনে যাবে কিনা পুর্নবিবেচনা করছে এনসিপি: আসিফ মাহমুদ জোটে না থাকলেও ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত কিছু হলেই মব তৈরি করে জামায়াত-এনসিপি: নাছির উদ্দিন নাছির সমঝোতা না মানলে দুই আসনেই নির্বাচন করবেন মান্না এবারের ভোট ও গণভোট সফলভাবে করতেই হবে: জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা রাজশাহীতে দুই আসনে বিএনপির বাধা বিদ্রোহী, চারটিতে জামায়াত ‘হ্যাঁ’ ভোট নিয়ে বিএনপির অবস্থান কী, জানালেন ইশরাক খালি থাকা ৪৭ আসন কীভাবে বণ্টন হবে, জানাল ১০ দলীয় জোট জকসুর মতো শাকসুতেও ছাত্রদলকে হেয় করতে ভূমিকা রাখছে ইসি: ছাত্রদল সভাপতির দাবি ছাত্র-জনতার ওপর নিষ্ঠুরতম হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর

শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য আবারও হাসপাতালে বিএনপি চেয়ারপারসন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ ১২০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য আবারও হাসপাতালে এসেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার (১৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। এরপর কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার রাত ১১ টার পর বসুন্ধরা আবাসিক এলাকায় সাংবাদিকদের এ কথা জানান বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘চিকিৎসকেরা ম্যাডামকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছেন।’

তিনি জানান নিয়মিত চেক আপের জন্য হাসপাতালে এসেছিলেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘আরও কিছু পরীক্ষার প্রয়োজন রয়েছে। সেজন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি থাকা অবস্থায় আরও কিছু নিয়মিত পরীক্ষা হবে। এরপর বেগম জিয়ার চিকিৎসকেরা আলোচনা করে তার সুস্থতার বিষয়টি আরও তরান্বিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।’

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর থেকে খালেদা জিয়ার অসুস্থতা বাড়া-কমার মধ্যে আছে। করোনা মহামারির সময় ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি পেয়ে বাসায় ফেরেন তিনি। এরপর বেশ কয়েকবার হাসপাতালে যান। সবশেষ গত বছরের মাঝামাঝি সময়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

গত বছরের ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের তিন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশে আসেন খালেদা জিয়ার চিকিৎসা জন্য। তাদের চিকিৎসা শুরুর পরই তার শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে। সে যাত্রায় হাসপাতালে ১৫৬ দিন থেকে এ বছরের ১১ জানুয়ারি সন্ধ্যায় বাসায় ফেরেন তিনি। এরপর থেকে কিছুদিন বিরতি দিয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে তাকে। সবশেষ গত ফেব্রুয়ারির শুরুতেও শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ওই হাসপাতালে নেওয়া হয় বেগম জিয়াকে।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য আবারও হাসপাতালে বিএনপি চেয়ারপারসন

আপডেট সময় : ০৩:০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪