ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্লীলতাহানির অভিযোগে সিরাজগঞ্জে কলেজ ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে তারেক রহমানের জনসভা মঙ্গলবার বুদ্ধিজীবী হত্যার ধারাবাহিকতায় মুজিববাদ প্রতিষ্ঠিত হয়: নাঈম আহমাদ স্বরাষ্ট্রসহ তিন উপদেষ্টার পদত্যাগ দাবি সাদিক কায়েমের পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ বুদ্ধিজীবী হত্যা ছিল স্বাধীনতাবিরোধী শক্তির পরিকল্পিত নীলনকশা: মির্জা ফখরুল হাদিকে গুলি করা ফয়সালের স্ত্রীসহ আরও ৩ জন গ্রেপ্তার তিন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা ডাকসুর

উদ্বোধনের দিনেই বুড়িমারী এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, ভেঙেছে জানালা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ১২১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

উদ্বোধনের দিনেই আন্তঃনগর ট্রেন বুড়িমারী এক্সপ্রেসে পাথর নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের জানালার কাঁচ ভেঙে গেছে। তবে, এ ঘটনায় কেউ আহত হয়নি।

মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পারুলিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রেনে থাকা যাত্রীরা জানান, বুড়িমারী থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে বুড়িমারী এক্সপ্রেস। হাতীবান্ধা স্টেশন পার হয়ে পারুলিয়া বাজারের কাছে এলে দুর্বৃত্তরা পাথর ছুড়ে মারে। এতে ট্রেনের জানালার কাঁচ ভেঙে যায়।

ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক গোলাম মোহাম্মদ জাকির বলেন, হঠাৎ কিছু মানুষ ট্রেনে পাথর ছুড়তে থাকে। এতে ট্রেনের একটি জানালার কাঁচ ভেঙে যায়। তবে, এ ঘটনায় কেউ আহত হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় কমার্শিয়াল অফিসার (ডিসিও) আব্দুল্লাহ আল মামুন বলেন, কী কারণে ট্রেনে পাথর ছুড়েছে তা এখনো জানা যায়নি। স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এর আগে, দুপুরে বুড়িমারী রেলওয়ে স্টেশনে ‘বুড়িমারী এক্সপ্রেস’ নামে নতুন আন্তঃনগর ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন, জেলার অপর দুই সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ ও মতিয়ার রহমান এবং পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার প্রমুখ।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উদ্বোধনের দিনেই বুড়িমারী এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, ভেঙেছে জানালা

আপডেট সময় : ০৫:২৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪