ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

নিজের ফর্ম নিয়ে খুশি শান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:১৬ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ১৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গত বছরটা নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত কেটেছিল। তিন ফরম্যাটে ৪২ ম্যাচে ৪৪ ইনিংসে তার রান ছিল ১ হাজার ৬৫০। বাংলাদেশের কোনো ব্যাটসম্যান এখন পর্যন্ত এক বছরে পাঁচ সেঞ্চুরি করেননি। শান্ত আগের সব রেকর্ড ভেঙে পাঁচ সেঞ্চুরি করেন এক বছরে। সঙ্গে তার নামের পাশে ছিল ৯ ফিফটি ছোঁয়া ইনিংস। ব্যাটিং গড়ও ভালো—৪২.৩০।

অথচ বছরের শুরুতে তার বিপিএল কাটলো ব্যাকগিয়ারে। ১২ ম্যাচে রান মোট ১৭৫, ব্যাটিং গড় ১৪.৫৮ এবং স্ট্রাইক রেট মাত্র ৯৩.৫৮। রান করতে ভুলে যাওয়া এই ব্যাটসম্যানের পারফরম্যান্স এতটাই এলোমেলো ছিল যে, গোটা টুর্নামেন্টে একটা ছক্কাও আসেনি তার ব্যাট থেকে।

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতেই তার ব্যাট আবার হেসেছে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অপরাজিত ৫৩ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছেন। হয়েছেন জয়ের নায়ক। তাই, হাসিও ফুটেছে তার মুখে।

৮ উইকেটে দলকে জিতিয়ে মাঠ ছাড়ার পর পুরস্কার বিতরণী মঞ্চে শান্ত নিজের ও দলের ব্যাটিং নিয়ে বলেছেন, ‘আমরা শুরুটা ভালো করেছিলাম, যা শেষদিকে এসে কাজটা সহজ করে দিয়েছে। ব্যাটসম্যান হিসেবে আপনি প্রত্যেক ম্যাচেই চাইবেন রান করতে। আমি যে ফর্মে আছি, তাতে খুশি।’

ম্যাচ জয়ে শান্ত কৃত্বিত্ব দিয়েছেন বোলারদের। তিনি বলেছেন, ‘ছেলেদের ক্রেডিট দিতে হবে—যেভাবে খেলেছে। বিশেষ করে, বোলাররা। যেভাবে তারা বোলিং করেছে, সত্যিই খুশি। আমি নির্দিষ্ট একজনকে কৃতিত্ব দিতে চাই না।’

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিজের ফর্ম নিয়ে খুশি শান্ত

আপডেট সময় : ০৫:৪৫:১৬ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪