ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম আলোচনা এগিয়ে নিতে আগ্রহী দুই পক্ষই, নজর ট্রাম্পের দিকে মিথ্যা মামলা করায় বিএনপি নেতাকে জরিমানা, অর্থ পাবেন আসামি আ.লীগ নেতা-কর্মীরা জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: বিরোধীদলীয় নেতা সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ অ্যাপ চালু, ৫ দিনে একবার মিলবে জ্বালানি তেল মারা গেলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহনে বিরত থাকার অনুরোধ

সমন্বিত ভর্তি পরীক্ষা রুয়েট কেন্দ্রে উপস্থিত ছিলেন ৭৯.৩২ শতাংশ

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৩:৫৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪ ২৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

রুয়েট, কুয়েট ও চুয়েট এর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ বা লেভেল-১ সমন্বিত ভর্তি পরীক্ষা রুয়েট কেন্দ্রে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মার্চ) সকাল ১০টায় ‘ক’ গ্রুপের ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর সাড়ে বারোটায়।

এছাড়া ‘খ’ গ্রুপের (কেবলমাত্র আর্কিটেকচার বিভাগে ভর্তির জন্য) প্রার্থীদের ভর্তি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয় দুপুর পৌনে দুইটায়।

রুয়েটের জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, এবারের ভর্তি পরীক্ষায় রুয়েট কেন্দ্রে অংশগ্রহণের জন্য ৭ হাজার ৬২২ জন শিক্ষার্থী মনোনীত হয়েছিলেন। এদের মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৭৯.৩২ শতাংশ শিক্ষার্থী। পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার, বিভিন্ন সেবা সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা নিয়োজিত ছিলো। ভর্তি পরীক্ষা চলাকালে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি।

রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ভর্তি পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন রুয়েটের পুরকৌশল অনুষদের ডীন ও লোকাল এডমিশন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল। এছাড়া, পর্যবেক্ষক হিসেবে ছিলেন কুয়েটের গণিত বিভাগের অধ্যাপক ড. এ আর এম জালাল উদ্দিন জামালী, চুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক ড. রনজিৎ কুমার সূত্রধরসহ বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সমন্বিত ভর্তি পরীক্ষা রুয়েট কেন্দ্রে উপস্থিত ছিলেন ৭৯.৩২ শতাংশ

আপডেট সময় : ০৩:৫৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪