ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামেক হাসপাতালকে ‘ফ্যাসিস্ট ও সিন্ডিকেট মুক্ত’ করার দাবিতে মানববন্ধন ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে : শিক্ষামন্ত্রী জুলাইকে ধারণ করলে বিনা তর্কে গণভোট মানতে হবে: মাহমুদুর রহমান হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ শ্যামলীর কুখ্যাত চাঁদাবাজ যুবদল নেতা মঈন গ্রেফতার জাবিতে চৈত্র সংক্রান্তিতে ঐতিহ্যবাহী ‘ভেলা বাইচ’ অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রী অর্ধেক সত্য বলে মানুষকে ধোঁকা দিচ্ছেন: দিলারা চৌধুরী আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম আলোচনা এগিয়ে নিতে আগ্রহী দুই পক্ষই, নজর ট্রাম্পের দিকে

রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৪:১২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪ ৫৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবা নতুনপাড়া বনলতা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: জাহাঙ্গীর (২৩), মো: আলম (১৯), মো: রাকিব (১৯), মো: সাজ্জাদ হোসেন (২৬) ও মো: শাওন (২৪)। জাহাঙ্গীর রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবা নতুনপাড়ার মো: মনির উদ্দিনের ছেলে, আলম একই এলাকার মো: কালামের ছেলে, রাকিব মো: শরিফের ছেলে, সাজ্জাদ মো: মুন্নার ছেলে ও শাওন একই থানার উত্তর নওদাপাড়ার মো: আবুল কাশেমের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, শাহমখদুম থানার মোড়ে জনৈক নূর জামানের মুরগির দোকানে গত ১ মার্চ ২০২৪ ইং তারিখ দুপুর পৌনে ১২ টায় আসামি হৃদয় মুরগি কিনতে আসে। দোকানে ভিড় থাকায় মুরগি দিতে দেরি হওয়ায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং সে মুরগি না নিয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে দুপুর সোয়া ১২ টায় আসামি হৃদয় ও তার অন্যান্য সহযোগীরা লাঠিসোটা নিয়ে দোকানে এসে নূর জামানকে মারপিট করে জখম করে। আসামিরা তার দোকান থেকে ২০ হাজার টাকা নিয়ে চলে যায় এবং হত্যার হুমকি দেয়। উক্ত ঘটনায় নূর জামানের দুলাভাই মো: আসাদুজ্জামান শাহমখদুম থানায় একটি অভিযোগ দায়ের করেন।

উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেনের নেতৃত্বে এসআই মো: জাহিদ হাসান ও তার টিম আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।

পরবর্তীতে ৩ মার্চ বিকাল সোয়া ৩ টায় শাহমখদুম থানা পুলিশের ঐ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শাহমখদুম থানার পবা নতুনপাড়া বনলতা আবাসিক এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করে। অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য। এলাকায় আধিপত্য বিস্তারে মাঝেমধ্যেই প্রতিপক্ষের সঙ্গে মারামারি করে। এছাড়াও তারা ইভটিজিং, চুরি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত বলে জানা যায়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে শাহমখদুম থানায় মামলা করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:১২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪