ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাদির ওপর গুলিবর্ষণ নির্বাচন বানচালের চক্রান্তের অংশ: নূরুল ইসলাম বুলবুল   হাদির হামলাকারীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার   কেরানীগঞ্জে জাবালে নূর টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট ইসির সম্মতি ছাড়া নির্বাচন কর্মকর্তাদের বদলি না করতে মন্ত্রিপরিষদ সচিবকে ডিও লেটার হাদির পরিবারের সঙ্গে দেখা করলেন জুবাইদা রহমান প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার ‎ বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান ড. হেলাল বিএনপি কোনো মেগা প্রজেক্টে যাবে না: তারেক রহমান ভুয়া পরিচয়ে পল্টনে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ৬ খালেদা জিয়া ইস্যুতে কথা রাখল না এনসিপি

মানচিত্রখচিত স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা দিবস আজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ২২৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

একাত্তরের অগ্নিঝরা মার্চের দ্বিতীয় দিন আজ। দিনটি স্বাধীনতার ইতিহাসে মাইলফলক হয়ে আছে। কারণ, এদিনই ওড়ানো হয়েছিলো মানচিত্রখচিত স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা।

একাত্তরের এই দিনে ঢাকাসহ পুরো বাংলাদেশ পরিণত হয়েছিলো এক বিক্ষুব্ধ জনপদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার ছাত্র এদিন বটতলায় এসে জমায়েত হন। বটতলার সমাবেশে ইয়াহিয়ার স্বৈরাচারী ঘোষণার ধিক্কার জানানো হয় এবং স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। বটতলার ঐতিহাসিক সমাবেশে তৎকালীন ডাকসুর ভিপি আসম আবদুর রব স্বাধীন বাংলাদেশের পতাকাটি উত্তোলন করেন।

বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভায় উত্তোলন করা হয় স্বাধীন বাংলার মানচিত্র খচিত পতাকা।

বঙ্গবন্ধুর নির্দেশে এ পতাকা উত্তোলন অনুষ্ঠানে নেতৃত্ব প্রদান করেন ছাত্রলীগ সভাপতি নূরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ, ডাকসু সহ-সভাপতি আ স ম আব্দুর রব এবং সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মাখন।

পরে এ পতাকা নিয়ে আন্দোলিত রাজপথ মুখর হয়ে ওঠে স্লোগানে স্লোগানে।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মানচিত্রখচিত স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা দিবস আজ

আপডেট সময় : ০৫:১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪