ঢাকা ১২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির পক্ষে ইসি, নির্বাচনে যাবে কিনা পুর্নবিবেচনা করছে এনসিপি: আসিফ মাহমুদ জোটে না থাকলেও ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত কিছু হলেই মব তৈরি করে জামায়াত-এনসিপি: নাছির উদ্দিন নাছির সমঝোতা না মানলে দুই আসনেই নির্বাচন করবেন মান্না এবারের ভোট ও গণভোট সফলভাবে করতেই হবে: জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা রাজশাহীতে দুই আসনে বিএনপির বাধা বিদ্রোহী, চারটিতে জামায়াত ‘হ্যাঁ’ ভোট নিয়ে বিএনপির অবস্থান কী, জানালেন ইশরাক খালি থাকা ৪৭ আসন কীভাবে বণ্টন হবে, জানাল ১০ দলীয় জোট জকসুর মতো শাকসুতেও ছাত্রদলকে হেয় করতে ভূমিকা রাখছে ইসি: ছাত্রদল সভাপতির দাবি ছাত্র-জনতার ওপর নিষ্ঠুরতম হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর

পিপিএম পদক পাচ্ছেন রাজশাহীর পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৫:১৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ২২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার মো: সাইফুর রহমান, পিপিএম এবং সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল), রাজশাহী মো: সোহেল রানা, প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) সেবা পদক-২০২৩ অর্জন করেছেন।

অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ পুলিশি কার্যক্রম, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচারণের প্রশংসনীয় অবদানের জন্য তাঁরা এই পদকে ভূষিত হলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহ ২০২৪-এর প্রথম দিন ২৮ শে তাঁদের এই পুরষ্কার প্রদান করবেন।

উল্লেখ্য, পুলিশ সুপার মো: সাইফুর রহমান, পিপিএম ইতিপূর্বে নাটোর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পিরোজপুর জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচার স্মাতক ও স্মাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২৭ তম বিসিএস-এর মাধ্যমে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ তিনি পূর্বেও বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পুরস্কার প্রেসিডিন্ট পুলিশ মেডেল (পিপিএম) প্রাপ্তির গৌরব অর্জন করেন।

অন্যদিকে সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল), রাজশাহী মো: সোহেল রানা ৩৭তম বিসিএস-এর মাধ্যমে ২০১৯ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তার নিজ জেলা ঝিনাইদহ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজি-তে স্মাতক ও স্মাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁদের এই পদকপ্রাপ্তিতে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পিপিএম পদক পাচ্ছেন রাজশাহীর পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার

আপডেট সময় : ০৫:১৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪