ঢাকা ১১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে দুই আসনে বিএনপির বাধা বিদ্রোহী, চারটিতে জামায়াত ‘হ্যাঁ’ ভোট নিয়ে বিএনপির অবস্থান কী, জানালেন ইশরাক খালি থাকা ৪৭ আসন কীভাবে বণ্টন হবে, জানাল ১০ দলীয় জোট জকসুর মতো শাকসুতেও ছাত্রদলকে হেয় করতে ভূমিকা রাখছে ইসি: ছাত্রদল সভাপতির দাবি ছাত্র-জনতার ওপর নিষ্ঠুরতম হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত সারা দেশে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ৬৭৪৮ টি এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কারের আহ্বান প্রধান উপদেষ্টার আমাকে টার্গেট করা হচ্ছে : মির্জা আব্বাস

তিন মেয়েসহ বিষপান করে আত্মহত্যার চেষ্টা: ছোট মেয়ের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪ ৩৩৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গোপালগঞ্জে তিন মেয়েসহ বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন পলি বেগম নামে এক গৃহবধূ। তাদের অসুস্থ অবস্থায় মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত ৮টার দিকে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ বুধবার (৩১ জানয়ারি) সকাল ৮টার দিকে পলির ছোট মেয়ে দেড় বছরের মিম মারা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বছর দশেক আগে কাশিয়ানীর লংকারচর গ্রামের হাবিবুর রহমান মোল্লার ছেলে টিটু মোল্যার সঙ্গে একই উপজেলার খাগড়াবাড়ি গ্রামের শরিফুল শেখের মেয়ে পলি বেগমের বিয়ে হয়।

বিয়ের পর থেকে বিভিন্ন সময় শাশুড়ি সেকেলা বেগম পুত্রবধূ পলিকে তার বাবা শরিফুল শেখের একাধিক বিয়ে করা নিয়ে মানসিক নির্যাতন করতেন।

মঙ্গলবার সকালে পলি উঠানে জ্বালানির জন্য গাছের পাতা শুকাতে দেয়। এ নিয়ে তার শাশুড়ি তাকে গালমন্দ করে ও তার বাবার ৯টি বিয়ে করা নিয়ে বাজে মন্তব্য করতে থাকেন।

এক পর্যায়ে অপমান সহ্য করতে না পেরে বাড়িতে থাকা কীটনাশক পান করেন পলি বেগম। পরে তিনি চামচে করে একে একে তার মাদরাসা পড়ুয়া ৮ বছরের মেয়ে আফসানা, আড়াই বছরের আমেনা ও দেড় বছরের মিমকেও বিষপান করান।

বিষয়টি টের পেয়ে অসুস্থ অবস্থায় তাদেরকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কর্তব্যরত চিকিৎসক অনামিকা জাহান বলেন, মা পলি বেগম ও বড় মেয়ে আফসানা শঙ্কামুক্ত হলেও মেঝ মেয়ে আমেনা কিছুটা ঝুঁকিতে আছে।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তিন মেয়েসহ বিষপান করে আত্মহত্যার চেষ্টা: ছোট মেয়ের মৃত্যু

আপডেট সময় : ০৭:২২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪