ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম আলোচনা এগিয়ে নিতে আগ্রহী দুই পক্ষই, নজর ট্রাম্পের দিকে মিথ্যা মামলা করায় বিএনপি নেতাকে জরিমানা, অর্থ পাবেন আসামি আ.লীগ নেতা-কর্মীরা জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: বিরোধীদলীয় নেতা সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ অ্যাপ চালু, ৫ দিনে একবার মিলবে জ্বালানি তেল মারা গেলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহনে বিরত থাকার অনুরোধ

প্রথম দিনের অধিবেশন মুলতবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪ ৩৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্য শেষে প্রথম দিনের অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে বসে দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন।

ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে মঙ্গলবার বিকালে সংসদ শুরু হয়। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্পিকার হিসেবে শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন। চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী প্রস্তাবকে সমর্থন দেন। পরে কণ্ঠভোটে বিষয়টি সংসদে পাস হয়।

এরপরেই সংসদে বিরতি ঘোষণা করা হয়। সংসদ ভবন সূত্র জানায়, বিরতির সময় রাষ্ট্রপতির কাছে স্পিকার হিসেবে শপথ নেন শিরীন শরামিন চৌধুরী। পরে ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুকে নির্বাচন করেন সংসদ সদস্যরা।

এরপর নতুন এমপিদের উদ্দেশে প্রথমবারের মতো ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এদিকে প্রথম অধিবেশনে ১২ ব্যক্তি ও বিভিন্ন দুর্ঘটনার জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদের মেয়াদ শেষ হয়েছে ২৯ জানুয়ারি। বিদায়ী এ সংসদের যাত্রা শুরু হয় ২০১৯ সালের ৩০ জানুয়ারি, শেষ হয় ২০২৩ সালের ২ নভেম্বর। এতে কার্যদিবস কম হলেও সর্বোচ্চ সংখ্যক ২৫টি অধিবেশন বসেছে।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রথম দিনের অধিবেশন মুলতবি

আপডেট সময় : ০১:৩৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪